Newtown

নিউটাউনে খালের পাড়ে কাঁড়ি কাঁড়ি আধার কার্ড! ‘নাম ছাঁটতে বিএলও-র কারসাজি’, বিস্ফোরক তৃণমূল

রবিবার দুপুরে খালের পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ! কাঁড়ি কাঁড়ি আধার কার্ড বেরিয়ে আসে তার মধ্যে থেকে। উদ্ধার হওয়া প্রত্যেকটি আধার কার্ডই স্থানীয় বাসিন্দাদের বলে দাবি করা হয়েছে।

বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৬:৫৭

options
link
নিউটাউনে খালের পাড়ে কাঁড়ি কাঁড়ি আধার কার্ড! ‘নাম ছাঁটতে বিএলও-র কারসাজি’, বিস্ফোরক তৃণমূল
নিউটাউনে খালের পাড় থেকে উদ্ধার ৪০০-র বেশি আধার কার্ড। নিজস্ব ছবি।

ভোট আবহে আধার কার্ড উদ্ধার ঘিরে নিউটাউনে চাঞ্চল্য। খালের পাড় থেকে উদ্ধার ৪০০-রও বেশি আধার কার্ড। রবিবার দুপুরে খালের পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ! কাঁড়ি কাঁড়ি আধার কার্ড বেরিয়ে আসে তার মধ্যে থেকে। উদ্ধার হওয়া প্রত্যেকটি আধার কার্ডই স্থানীয় বাসিন্দাদের বলে দাবি করা হয়েছে।

Advertisement

স্থানীয়দের দাবি, সব ক’টি আধার কার্ডেই জ্বলজ্বল করছে শুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা। অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকারই বাসিন্দাদেরই।

রবিবার দুপুর। শুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকায় নিরিবিলি খালের পাড়ে খেলা করছিল কয়েকটি বাচ্চা। প্রথমে তারাই দেখতে পায় খালের পাড়ে পড়ে থাকা বস্তাটি। খবর পেয়ে স্থানীয়রা এসে দেখতে পান আধার কার্ড বোঝাই বস্তাটি। স্থানীয়দের দাবি, সব ক’টি আধার কার্ডেই জ্বলজ্বল করছে শুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা। অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকারই বাসিন্দাদেরই।

Advertisement

অভিযোগ, “ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই নথি জমা দিয়েছে শুলনগুড়ি দক্ষিণপাড়ার বিএলও-র কাছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের কার্ড জড়ো করে খালের পাড়ে ফেলে গেছেন বিজেপি সমর্থিত বিলিও-ই।”

স্থানীয় বাসিন্দাদের আধার কার্ড খালের পাড় থেকে উদ্ধার হওয়াকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, উদ্ধার হওয়া আধার কার্ডের বেশিরভাগই তৃণমূল সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসা থেকে স্থানীয় বিজেপি সমর্থিত বিএলও এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর আরও অভিযোগ, “ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই নথি জমা দিয়েছে শুলনগুড়ি দক্ষিণপাড়ার বিএলও-র কাছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের কার্ড জড়ো করে খালের পাড়ে ফেলে গেছেন বিজেপি সমর্থিত বিলিও-ই।”

Advertisement

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে গোটা রাজ্য উত্তাল। নির্দিষ্ট নথি যাচাই করেই তবেই ভোটার তালিকায় জায়গা পাবেন বিবেচনাধীন ভোটাররা। এই আবহে আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি খালের পাড় থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। বিজেপি সমর্থিত বিএলও-র বিরুদ্ধে আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। যদিও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এবিষয়ে। ঘটনার তদন্ত নেমে কী রহস্য উদঘাটন হয়, সেটাই এখন দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.