Madan Mitra

নিমেষে সমস্যা মিটিয়েছেন অর্জুন! ঋতর প্রশংসা করে মদনের দাবি, ‘মমতা জমানায় হত না ‘

কামারহাটির পানীয় জল সরবরাহের পাইপ ফেটে নাজেহাল অবস্থা।এ ছাড়াও আরও বিষয়ে অর্জুনের সঙ্গে কথা বলেন মদন।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২০:৪১

options
link
নিমেষে সমস্যা মিটিয়েছেন অর্জুন! ঋতর প্রশংসা করে মদনের দাবি, ‘মমতা জমানায় হত না ‘
ফাইল ছবি।

কামারহাটির পানীয় জল সরবরাহের পাইপ ফেটে নাজেহাল অবস্থা। এ দিকে মাসের ১৮ তারিখ হয়ে গেলেও কর্মীরা বেতন পাননি। এই সমস্যা নিয়ে নোয়াপাড়ার বিধায়ক তথা শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন মদন। কারণ, মমতার আমলে বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে গেলে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হত। শুধু তাই নয় সাসপেন্ড বা সেই সমতুল্য শাস্তির মুখে পড়তে হত বলে দাবি মদনের।

Advertisement

কামারহাটি পুরসভার একটি অংশে পানীয় জলের পাইপ ফেটে গিয়েছে। তাতে যেমন সাধারণের পানীয় জলের পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তেমনই জলে মিশচ্ছে নোংরা জল। এ দিকে কর্মীদের বেতনও হয়নি। নাগরিক ও কর্মীদের স্বার্থে মন্ত্রী অর্জুনের সঙ্গে দেখা করেন মদন। জানা যাচ্ছে, অর্জুন সিং তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছেন। পরিস্থিতির যাতে উন্নতি হয় তার জন্য প্রাথমিক ব্যবস্থা নিয়ে অচলাবস্থা কাটিয়েছেন। এবং স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন।

Advertisement

ফলপ্রসূ আলোচনা হওয়ার পর একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালার ফুল’ মদন প্রশংসা করেছেন বিরোধী দলনেতা ঋতব্রতের। মদন জানিয়েছেন, অর্জুন সিংয়ের সঙ্গে তাঁর দেখা করার বিষয়টি জানেন ঋতব্রত। তিনি কোনও রকম বাধা দেননি। কিন্তু মমতা জমানায় তিনি কোনওভাবেই বিরোধী দলের কোনও নেতার সঙ্গে দেখা করতে পারতেন না বলে দাবি করেছেন মদন মিত্র।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.