ছ’তলা থেকে লিফট ছিঁড়ে আহত মদন মিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : লিফট ছিঁড়ে পড়ে আহত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শ্যামবাজার মেট্রোরেলের অফিসে ঘটনাটি ঘটে। ছ’তলা থেকে লিফটি ছিঁড়ে পড়ে। ঘাড়ে ও কোমরে চোট পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।Advertisement পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার শ্যামবাজার মেট্রোরেলের অফিসে গিয়েছিলেন মদন মিত্র। ফেরার পথে ছ’তলা … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/kolkata/madan-mitra-suffers-lift-accident-at-shyambazar-metrorail-office/pid/54445/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ছ’তলা থেকে লিফট ছিঁড়ে আহত মদন মিত্র"</span></a></p>

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯, ১৭:৩৫

options
link
ছ’তলা থেকে লিফট ছিঁড়ে আহত মদন মিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : লিফট ছিঁড়ে পড়ে আহত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শ্যামবাজার মেট্রোরেলের অফিসে ঘটনাটি ঘটে। ছ’তলা থেকে লিফটি ছিঁড়ে পড়ে। ঘাড়ে ও কোমরে চোট পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা করতে মঙ্গলবার শ্যামবাজার মেট্রোরেলের অফিসে গিয়েছিলেন মদন মিত্র। ফেরার পথে ছ’তলা থেকে লিফটে ওঠেন তিনি। আচমকাই লিফটি ছিঁড়ে একতলায় পড়ে যায়। কোমরে ও ঘাড়ে আঘাত পান মদনবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

মদনবাবু বলেন, “লিফট ছিঁড়ে একেবার নিচে পড়ে যাই। কোমরে খুব চোট লেগেছে। বেশ কিছুক্ষণ অন্ধকার লিফটে আটকে ছিলমা। বরাত জোরে বেঁচে গিয়েছি।” যান্ত্রিক গোলযোগের কারণে এমনটা ঘটে থাকতে পারে বলে অনুমান তাঁর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.