Madan Mitra

হাসপাতালে ভর্তি মদন মিত্র, এখন কেমন আছেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

গতকাল অর্থাৎ ১১ মে কলকাতার বেলভিউ ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৫:৩৭

options
link
হাসপাতালে ভর্তি মদন মিত্র, এখন কেমন আছেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
ফাইল ছবি।

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। গতকাল অর্থাৎ ১১ মে কলকাতার বেলভিউ ক্লিনিকে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মদনের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআই হয়েছে। সম্প্রতি তাঁর ইউরিন সংক্রমণ সংক্রান্ত উপসর্গ দেখা দেয়। সেই কারণে তড়িঘড়ি গতকাল তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন করে শারীরিক অবস্থার অবনতি না ঘটলে আগামীকাল মদনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে।

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে ১৫ বছরের তৃণমূল সরকারের ভরাডুবি হয়েছে। গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাত্র ৮০ জন প্রার্থী জয়লাভ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন মদন মিত্র (Madan Mitra)। কামারহাটি কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। দলের এই কঠিন সময়ে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মদন। বেশিরভাগ সময়ই রঙিন মেজাজে দেখা যায় তাঁকে। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কামারহাটির বাসিন্দা এবং তাঁর অনুগামীরা।

Advertisement

উল্লেখ্য, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হল মূত্রতন্ত্রের (কিডনি, মূত্রনালী, মূত্রাশয়) যেকোনও অংশে ব্যাকটেরিয়ার সংক্রমণ। এই রোগ হলে প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাবের বেগ এবং তলপেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি। কিন্তু পুরুষরাও ইউটিআইতে আক্রান্ত হতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.