কাঁথির ছোট্ট টেলারিং দোকানে বসে আজও পুরনো দিনের স্মৃতি হাতড়ান রবীন্দ্র চৌধুরি, সকলের পরিচিত ‘রবিদা’। অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময় থেকে শুভেন্দু অধিকারী তাঁর দোকানে জামা তৈরি করাতে আসতেন। শান্ত স্বভাবের সেই কিশোরকে কোনওদিন আড্ডা দিতে দেখেননি রবিদা। সময় পেলেই চলে যেতেন রামকৃষ্ণ মিশনে। ছোটবেলা থেকেই তৈরি জামা পরার অভ্যাস ছিল শুভেন্দুর, আর সেই অভ্যাস আজও বদলায়নি বলে জানালেন রবিদা। এখন সেই ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী। ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় শুভেন্দু (CM Suvendu Adhikari) যে পাঞ্জাবি পরেছিলেন, সেটিও তৈরি হয়েছে রবিদার হাতেই।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছিলেন, শুভেন্দু যে পাঞ্জাবিটি পরে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তার বাড়তি কাপড় আশীর্বাদ হিসেবে যত্ন করে তুলে রেখেছেন রবীন্দ্র। শুভেন্দুকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে ভেসে যান কাঁথির এই প্রবীণ দর্জি। তাঁর কথায়, শুভেন্দু অধিকারীর জন্য পাঞ্জাবি তৈরি করেন বলেই জেলার বহু রাজনৈতিক নেতা এখন তাঁর দোকানে পোশাক বানাতে আসেন। কিন্তু অনেককে তিনি দেখেছেন, একটু বড় জায়গায় পৌঁছলেই পুরনো সম্পর্ক ভুলে যেতে। শুভেন্দু অধিকারী সেই দিক থেকে একেবারেই আলাদা। কাঁথি থেকে মহাকরণে পৌঁছেও তিনি ‘রবিদা’-কে ভোলেননি, আর সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন এই দর্জি।
রবিদা জানান, ফুলহাতা থেকে হাফহাতা-সব ধরনের খাদির পাঞ্জাবিই তিনি শুভেন্দুর জন্য তৈরি করেন। কাপড় আসে কলকাতা থেকে। মুখ্যমন্ত্রীর পোশাকে চাকচিক্যের প্রতি বিশেষ টান নেই, তবে পোশাকে সামান্য দাগ লাগলেও আর তা ব্যবহার করেন না। বহুদিনের ইচ্ছে ছিল কোনও একদিন বাংলার মুখ্যমন্ত্রীর পোশাক তৈরি করবেন। শুভেন্দু অধিকারীর শপথের পাঞ্জাবি সেলাই করে সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ কাপ্তানের
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর
-
তারাপীঠ-নিউমার্কেটে অভিশপ্ত ৯! সূর্য-মঙ্গলের করাল দৃষ্টিতেই অগ্নিকাণ্ড? কী বলছে জ্যোতিষশাস্ত্র?



