ধীমান রক্ষিত: আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে একথা জানানো হয়েছে। এবার পরীক্ষার ৭০ দিনের মাথায় পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে।
প্রতি বছরের মতো এবারও পর্ষদের ওয়েবসাইটের মাধ্য়মে জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফল। এছাড়া সংবাদ প্রতিদিন-সহ একাধিক ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। সেগুলি হল:
https://www.sangbadpratidin.in
www.result.wbbdedata.com
www.indiaresults.com
www.results.shiksha
fastresult.in
বেশ কয়েকটি মোবাইল অ্যাপেও জানা যাবে ফলাফল। সেগুলি হল:
http://iresults.net/wbbse-app
fastresult.in
www.results.shiksha
www.edutips.in
মেসেজের মাধ্যমেও পরীক্ষার ফল জানতে পারবে পড়ুয়ারা।

চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন। যা গত বছরের তুলনায় কমপক্ষে ৬২ হাজারেরও বেশি। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৮৩। টুকলি রুখতে এবছর একাধিক কড়া পদক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল কিংবা কোনও বৈদ্যুতিন গ্য়াজেট-সহ পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়ার নিয়ম চালু হয়। সেই নিয়মের ফলে মোট ১৪৫ জনের পরীক্ষাও বাতিল হয়। বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টের আঁচড়ে প্রায় ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মী সম্প্রতি চাকরি হারিয়েছেন। তার ফলে কারা খাতা দেখবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে তারই মাঝে পরীক্ষার ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?