সদ্য হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। ক্ষমতা হারিয়ে এই মুহূর্তে কার্যত ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তৃণমূল দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। হাতে গোনা নেতৃত্বের মুখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবিরে। তবে রাজ্য বার কাউন্সিলের ভোটে জয় জয়কার কালীঘাট তৃণমূলের। ২৩টি আসনের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। এই জয়ের মধ্যে দিয়ে কি ফের ঘুরে দাঁড়াচ্ছে মমতা শিবির? সেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
আরও পড়ুন:
রাজ্য বার কাউন্সিলের ২৩টি আসনের মধ্যে ১৫টিতে জিতেছে তৃণমূল কংগ্রেস। জয়ীরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বলে মত ওয়াকিবহাল মহলের। এছাড়াও বিজেপি ৩টি, সিপিএম ৩টি ও কংগ্রেস পেয়েছে ২টি আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্য সঞ্জয় বর্ধন বলেন, “গত মার্চে সব জেলা আদালতে পেশায় নিযুক্ত আইনজীবীদের ভোট এই রাজ্য বার কাউন্সিল গঠন হয়। নতুন নিয়মে ২৩টি আসনের মধ্যে ৫টি আসন মহিলাদের জন্যে সংরক্ষিত। মহিলা আসনগুলোর মধ্যে ৪টি নিজেদের দখলে রেখেছে তৃণমূল।”
জানা গিয়েছে, তৃণমূল আইনজীবী সেলের প্রার্থী শুভাশিস চক্রবর্তী সর্বাধিক ভোটে জিতেছেন। এছাড়াও বৈশ্বানর চট্টোপাধ্যায়, আনসার মণ্ডল, অশোক দেব, ইন্দ্রনীল বসু, সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ী আইনজীবী প্রার্থীরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের। তাঁর কথামতোই দল তাঁদের নির্বাচনে প্রার্থী করেছিল। জানা গিয়েছে, শীঘ্রই তৃণমূল নতুন বোর্ড গঠন করতে চলেছে। গতবারের নির্বাচনেও বিজেপি ৩টি ও কংগ্রেস ২টি আসন পেয়েছিল। তবে আসন কমেছে বামেদের। গতবার তারা ৪টি আসন পেলেও এবার পেয়েছে ৩টি।
এই জয়ে কিছুটা স্বস্তি পেয়েছে মমতাপন্থী কালীঘাট শিবির। এমনইটাই মত ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ফেসবুক লাইভে জোর গলায় বার্তা দিয়েছিলেন, তিনি ফিরে আসবেন। তাঁকে আটকে রাখা যাবে না। তাহলে কি এই জয়ে নতুন করে অক্সিজেন পাচ্ছে কালীঘাট তৃণমূল? সেই চর্চা চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…
-
সারা সপ্তাহের ক্লান্তি কাটছে না সপ্তাহান্তের দেড়দিনের ছুটিতে? মেনে চলুন এই ৪ পদ্ধতি
-
পরিবারের অলক্ষ্যে বেরিয়ে বন্যার জলে তলিয়ে মৃত্যু শিশুর! পরিবারের পাশে রাষ্ট্রমন্ত্রী
-
চিকিৎসার অভাবে মৃত্যু ভিখারি বৃদ্ধার, ঘর থেকে মিলল বস্তা ভর্তি সাড়ে ৮ লক্ষ টাকা!