রাজ্যে বিজেপি সরকার গঠনের কিছুদিন পর থেকেই দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল কংগ্রেসের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান অভিযোগ করেছিলেন, “বিজেপির তোলাবাজি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।” ২০২৯ সালে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, সেই কথাও বলেছিলেন আখরুজ্জামান! সেই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জনও ছড়িয়েছে। এবার আখরুজ্জামানকে তীব্র আক্রমণ করলেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিজেপি বিধায়ক আক্রমণাত্মক পোস্ট করেছেন। নাম করে তিনি লিখেছেন, “সতর্ক হয়ে যান আখরুজ্জামান সাহেব।” এছাড়াও তৃণমূল বিধায়ককে বিঁধে লেখা হয়েছে, “কলকাতায় তো দেখি… দিনে দশবার লাইনে দাঁড়িয়ে থাকেন। বিধানসভার ভেতরে আমাদের মন্ত্রীদের কাছে গিয়ে কাজকর্ম বাগিয়ে নিতে ফুসফুস ফুরোয় না।” কাকে পঞ্চায়েত প্রধান বানানো হবে, সেজন্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নেওয়া হয়েছে! এমন অভিযোগও করা হয়েছে।
আরও পড়ুন:
চিত্ত মুখোপাধ্যায় লেখেন, “এগুলো আপনার দলের লোকেরাই চিৎকার করে বলছে। আমাদের খারাপ লাগে।” তৃণমূল জমানায় পুলিশকে প্রভাবিত করে কংগ্রেসের নির্বাচিত সদস্যদের ওপর অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। সিভিক পুলিশদের থানায় ডেকে নিয়ে গিয়ে ‘মানসিক চাপ’ দেওয়া হত! তৃণমূল বিধায়কের নির্দেশে এই কাজ চলত! তাঁর কথায়, “একটা একটা করে আপনার দলের দীপ নিভছে।” পোস্টের শেষাংশে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গও টানেন তিনি।
বিজেপি বিধায়ক লিখেছেন, “আমাদের নৌকার মাঝি শুভেন্দু অধিকারী। যার নৌকা ডোবে না, অন্যেরটাই ডুবিয়ে দেন।” “বিরোধী সেজে নাটকবাজি না করে সত্যিকারের বিরোধ করুন” বলেও কটাক্ষ করেছেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক। ফেসবুকের এই আক্রমণাত্মক পোস্ট রীতিমতো জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এই প্রসঙ্গে আখরুজ্জামান বলেন, “ওনার কথার কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না।” এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি বিধায়কের সোজাসাপটা বক্তব্য, “আমার যা বলার, স্পষ্ট ফেসবুকে আমার বক্তব্য লিখে দিয়েছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের