Mamata Banerjee

অরূপের ইস্তফা গৃহীত, তদন্ত চলাকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা!

ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অরূপকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ১৮:০০

options
link
অরূপের ইস্তফা গৃহীত, তদন্ত চলাকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী মমতা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরূপ (Aroop Biswas Resign)। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। আপাতত ওই দপ্তর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অরূপ জানান, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। সূত্রের খবর, অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন বলে সূত্রের খবর। অরূপ অবশ্য তাঁর হাতে থাকা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী পদে বহাল থাকছেন। ওই দপ্তরের কাজ আগের মতোই সামলাবেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ‘গোট ট্যুরে’ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু হাজার হাজার টাকা দিয়েও দর্শকরা মেসিকে দেখতে পারেননি বলে অভিযোগ। আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই গ্যালারি থেকে বোতল ছোড়া হয়, ভেঙে ফেলা হয় ব্যানার। তারপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। মেসির সঙ্গে যুবভারতীতে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অব্যবস্থার অভিযোগে ইতিমধ্যে মূল আয়োজক শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে।

Advertisement

যুবভারতীতে বিশৃঙ্খলার পরই মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে সেই কমিটি অতি তৎপরতার সঙ্গে কাজ করে শুরু দিয়েছে। যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করেছে রাজ্য। তদন্ত কমিটির সুপারিশ মেনে সিট গঠন করা হয়েছে। শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। সেই সঙ্গে শোকজ করা হয়েছে বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে। সাসপেন্ড করা হয়েছে বিধানগরের ডিসি অনীশ সরকারকে। বরখাস্ত করা হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন