সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করম পুজো এবং শবেবরাতেও ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে বুধবার একথা ঘোষণা করেন তিনি। এর আগে এই দু’দিন আংশিক ছুটি থাকত। তবে এবার স্কুল, কলেজ-সহ রাজ্য সরকারি দপ্তরগুলিতে পূর্ণদিবস ছুটি থাকবে।
দীর্ঘদিনের দাবি মেনেই শবেবরাত এবং করম পুজোয় পূর্ণদিবস ছুটির কথা ঘোষণা বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “বাংলা কাউকে বঞ্চিত করে না। কেউ যদি বলে ৩৬৫ দিনে ৩৬৫টা ছুটি দেওয়া হোক তা সম্ভব নয়। তাহলে কাজ হবে কবে?”
[আরও পড়ুন: কেন্দ্রীয় ‘বঞ্চনা’র প্রতিবাদ, ৫ তারিখের বদলে আগামী ৬ আগস্ট পথে নামবে তৃণমূল]
মমতার কথায়, “আমার মনে হয় বাংলায় সবচেয়ে বেশি ছুটি দেওয়া হয়। কারণ, আমি বিশ্বাস করি যাঁরা কাজ করেন তাঁদের বিশেষ দিনে ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা মাতৃত্বকালীন ছুটিও দিই ৭৩১ দিন। পিতৃত্বকালীন ছুটিও আছে ১ মাস। সুতরাং যতটা সম্ভব আমরা করি।” শবেবরাত এবং করম পুজোয় ছুটি ঘোষণা করায় স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের ছুটির ক্যালেন্ডারে আরও দীর্ঘ হল। স্বাভাবিকভাবেই তাতে খুশি রাজ্য সরকারি কর্মীরা।
[আরও পড়ুন: ২৬ বছরে পাশ করেননি একটিও সেমেস্টার! ‘গঙ্গারাম’কে হার মানিয়ে বহিষ্কৃত ৪ ডাক্তারি পড়ুয়া]
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে কলকাতা পুলিশের সার্জেন্টকে জেরা, স্ক্যানারে সিভিক ভলান্টিয়ারও
-
মৃত্যুর আগে ছেলের মুখ দেখতে পাননি মা! ‘বাংলাদেশ রাষ্ট্র’কে দুষে চিন্ময় প্রভুর পাশে তসলিমা
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে