Mamata Banerjee

এবার তৃণমূল ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার

পরে কোনও একটি গোপন জায়গায় কাউন্সিলরদের ডেকে নতুন মেয়র নির্বাচনের জন্য স্বাক্ষর করানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

Advertisement
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৩:২৯

options
link
এবার তৃণমূল ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
চন্দ্রিমা বিদায়ে কালীঘাট তৃণমূলের রাজ্য সভানেত্রী মমতা নিজেই, ঘোষণা ফেসবুক লাইভে

তৃণমূল ভবনেও ডিম ছোড়ার আশঙ্কা! কাউন্সিলরদের উপর জনরোষ আছড়ে পড়ার সম্ভাবনা! আসতে নারাজ অনেক জনপ্রতিনিধি। তাতেই আজ, রবিবার বিকেলে বাইপাসের ধারে তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে কোনও একটি গোপন জায়গায় কাউন্সিলরদের ডেকে নতুন মেয়র নির্বাচনের জন্য স্বাক্ষর করানোর প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

Advertisement

তৃণমূল সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটেয় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে বিজেপি বিক্ষোভ দেখাতে পারে। পাশাপাশি জনতা  ডিম ছুড়তে পারেন বলেও শঙ্কা। এই খবর এসেছে তাদের কাছে। এহেন পরিস্থিতিতে পুরসভার অনেক কাউন্সিলরই বৈঠকে আসতে নিমরাজি। এই মর্মে বার্তাও যাচ্ছিল উচ্চ নেতৃত্বের কাছে। তাতেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত।

Advertisement

এ দিকে ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লিতে উড়ে যাওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে তৃণমূল ভবনে অথবা কাউন্সিলরদের গায়ে ডিম ছোড়া হলে তা মোটেও ভালো ‘বিজ্ঞাপন’ হবে না। তাই সবদিক বিচার করে আজকের বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মমতা। তবে নতুন মেয়র নির্বাচনের জন্য যে প্রক্রিয়া তা গোপনে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় স্বাক্ষর করিয়ে নেবে দল এমনটাই খবর।

Advertisement

উল্লেখ্য, ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? তা জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ৩ দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে। এ দিকে তৃণমূল নতুন মেয়র বসানো নিয়ে তোড়জোড় শুরু করেছে। শোভন চট্টোপাধ্যায়কে ফের মেয়র করা নিয়ে জোর চর্চার মাঝে আজ বৈঠক ডাকা হয়। কিন্তু তা বাতিল করে দেওয়া হল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.