Burrabazar Fire

বড়বাজার অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বললেন, ‘দাহ্য পদার্থ ছিল, তদন্ত চলছে’

এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৫, ১৩:১১

options
link
বড়বাজার অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বললেন, ‘দাহ্য পদার্থ ছিল, তদন্ত চলছে’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়বাজারের (Burrabazar) মেছুয়াবাজারের অগ্নিকাণ্ডে (Fire Incident) শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে জানালেন পরিস্থিতির দিকে তিনি নিজে নজর রেখেছেন। জানালেন, ‘হোটেলে প্রচুর দাহ্য পদার্থ ছিল, ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে লিখলেন, ‘রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।’

Advertisement

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যাচ্ছে, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। এদিকে আতঙ্কে একজন কার্নিশ থেকে ঝাঁপিয়ে দিয়ে নামার চেষ্টা করেন। পড়ে মৃত্যু হয় তাঁর। এরপর দমবন্ধ হয়ে মৃত্যু হয় আরও ১৩ জনের। জখম ১২ জন। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

বুধবার সকালে এক্স হ্য়ান্ডেলে মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লিখলেন, “আমি উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহতা। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতা কামনা করি। সরকার ও বিভিন্ন সংস্থার তরফে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের চেষ্টা করা হয়েছে। আমরা পাশে আছি।” উল্লেখ্য, ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন