Mamata Banerjee

‘যেখানে আটকাবে সেখানেই ধরনা, মারলে মার খাব’, মঙ্গলে পথে নামছেনই মমতা

মমতা জানান, কেউ না এলেও মঙ্গলবার তিনি একাই পথে নামবেন। তাঁর কথায়, "গ্রেপ্তার করার হলে করুন। মারলে মার খাব।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৮:১০

options
link
‘যেখানে আটকাবে সেখানেই ধরনা, মারলে মার খাব’, মঙ্গলে পথে নামছেনই মমতা
ফাইল ছবি।

পুলিশ তাঁর কর্মসূচির অনুমতি না দিলেও ধরনা হবে। পুলিশ মঞ্চ করার, মাইক লাগানোর অনুমতি না দিলে তিনি রাস্তায় বসবেন বলে জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, পুলিশ যেখানে আটকাবে সেখানেই বসে ধরনা করবেন তিনি। কেউ না থাকলেও মঙ্গলবার তিনি একাই পথে নামবেন। তাঁর কথায়, “গ্রেপ্তার করার হলে করুন। মারলে মার খাব।”

Advertisement

ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ-সহ একাধিক অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার পথে নামার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধরনায় বসার কথা জানিয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূল। মাইকের জন্যও অনুমতি চাওয়া হয়েছিল। মমতার অভিযোগ, সাতদিন আগে এই অনুমতি চাওয়া হয়েছিল। আজ রানি রাসমণি অ্যাভিনিউতে মঞ্চ তৈরি করার কাজ করতে গেলে বাধা দেয় পুলিশ। জানানো হয়, ওই এলাকায় ধরনা কর্মসূচি করা যাবে না। কর্মসূচির আগের দিন পুলিশের তরফে স্থান বদলের কথা বলায় ক্ষোভ প্রকাশ করেন মমতা। মঙ্গলবার দুপুর ১ টায় সকলকে ধরনা কর্মসূচিতে আসার জন্য অনুরোধ করেন তিনি। তাঁর আশঙ্কা, তৃণমূল নেতাকর্মীদের রাস্তায় আটকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কেউ না থাকলে তিনি একাই রাস্তায় বসে ধরনা করবেন বলে জানান তৃণমূল নেত্রী। বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে দিল্লিতে গিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দেন মমতা। তাঁর কথায়, “আমাকে ছেড়ে রাখলে বিপদ আছে। কারণ আমি মাথানত করি না। আমাকে আপনারা মেরে ফেলতে পারেন। আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে পারেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, তৃণমূলের কর্মসূচি প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়, মঙ্গলবার রানি রাসমণি অ্যাভিনিউতে ধরনা কর্মসূচি করা যাবে না। ওয়াই চ্যানেলে মঙ্গলবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত ধরনা কর্মসূচি করতে পারে তৃণমূল। এরপর দল সূত্রে জানা যায়, রানি রাসমণি অ্যাভিনিউয়ের পরিবর্তে মঙ্গলবার ওয়াই চ্যানেলে ধরনা কর্মসূচি করবে তৃণমূল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.