তৃণমূল আমলে রাজ্যের স্কুলশিক্ষা ভেঙে পড়েছে বলে অভিযোগ। চাকরি দুর্নীতি থেকে পরিকাঠামো, স্কুলের পরিবেশ নষ্ট হওয়ার মারাত্মক অভিযোগ রয়েছে তৃণমূল সরকারের সময়ে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) ‘ভেঙে পড়া’ শিক্ষা ব্যবস্থাকে ফের নতুন রূপে চাঙা করতে বদ্ধপরিকর। জাতীয় শিক্ষা নীতির আওতায় ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। এবার শিক্ষার মান বাড়াতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল স্কুলের মতোই প্রতিটি জেলায় আপাতত দুটি করে শিক্ষাক্ষেত্র তৈরি হবে। সেগুলির নাম দেওয়া হয়েছে সিএম শ্রী ইনস্টিটিউট।
শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। সেখানেই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে একাধিক দিক তাঁর বক্তব্যে তুলে ধরেন। বিগত তৃণমূল সরকারকে আরও একবার তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে খোঁচা দিয়েছেন। তৃণমূল আমলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষার মান দেশের রাজ্যগুলির তালিকায় নিচের দিকে। সেই কথাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন।
আরও পড়ুন:
এদিন নিউটাউনের কনভেশন সেন্টারে বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে ‘সিএম শ্রী’ অর্থাৎ ‘মুখ্যমন্ত্রী শ্রী’ ইনস্টিটিউট তৈরি হবে। সেই কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী শ্রী তৈরি হবে। জহর নবোদয় বিধ্যালয়ের মতো এগুলিয়ে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে।” তিনি আরও বলেন, “সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্ট বোর্ড ইত্যাদি থাকবে। সেন্ট্রাল স্কুলের মতোই প্রতিটি জেলায় আপাতত দুটি করে তৈরি করব।” রাজ্যের শিক্ষার বিকাশে আগামী দিনে এই পদক্ষেপ আরও নেওয়া হবে। সেই বার্তা দিয়েছেন তিনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপও থাকবে। বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সারাক্ষণ ঝরছে চুল! দূষণ-স্ট্রেস নয়, রাতে শোয়ার এই ৬ ভুলই হতে পারে কারণ, কী করণীয়?
-
পেজেস্কিয়ানের সঙ্গে বৈঠক মোদির, হরমুজ প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর মুখে!
-
ভেজাল খাবারের স্থায়ী সমাধান কোথায়? লাইসেন্স বাতিলেই কি সমস্যা মিটবে
-
ভরতকে সরিয়ে ক্যাপ্টেন সোহিনী! ‘ভিখিরি’ কটাক্ষ রাজবীর-নন্দিনীর, ‘বিগ বস’ দূর্গে হুলুস্থুল
-
ঘরের দরজা খোলা, মেঝেয় পড়ে দম্পতির রক্তাক্ত দেহ! খুন নাকি অন্য কিছু?