পথ চলা শুরু নতুন সকালের শপথ নিয়ে: মমতা

শুক্রবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২২, ১৬:৪৭

options
link
পথ চলা শুরু নতুন সকালের শপথ নিয়ে: মমতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর খানিকক্ষণের মধ্যেই বাড়ি থেকে রেড রোডের উদ্দেশে রওনা হবেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী। রেড রোডের অনুষ্ঠানে আজ বসবে চাঁদের হাট। রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গার্ড অফ অনার’ দেবে কলকাতা পুলিশ। কিছুক্ষণের মধ্যেই রেড রোডে পৌঁছবেন লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবান্নে যাবেন মমতা। মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে আজ।

Advertisement

(নতুন সরকার, নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে চলেছেন ‘দিদি’)

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মমতা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, “আজ বাংলার মানুষের পথ চলা শুরু হবে নতুন সকালের শপথ নিয়ে। নানা দেশের অনেক সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বাংলা আজ গর্বিত হবে, আবারও। আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য। আবার নতুন করে কাজ শুরু করার আগে, মানুষের আশীর্বাদ, দোয়া, শুভ কামনা আর সহযোগিতা প্রার্থনা করি। জয় হোক মানুষের। জয় জয় জয়… জয়ও হে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.