সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ ৩৫ পড়ুয়া। তাঁদের নিয়ে যাওয়া হল এসএসকেএমে। অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে।
শুক্রবার সকালে ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুচকাওয়াজে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তীব্র গরমে আচমকাই তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী। ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। সকলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। অসুস্থ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের আদরেও ভরিয়ে দেন।
হাসপাতাল চত্বর থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, এক পড়ুয়ার সামান্য কিছু সমস্যা রয়েছে। বাকি সকলেই ভালো আছে। মমতা বলেন, “আমি ওদের কাছে গেছিলাম। আসলে বন্ধুর শরীর খারাপ দেখে দেখে আরও অনেকে অসুস্থ হয়েছে। আমি ওদের আদর করে দিয়েছি। চুলটা খুলে গিয়েছি। জল-মিষ্টি খাইয়েছিল। এখন সবাই ভালো আছে।” হাসপাতাল সূত্রে খবর, সকলেই বিপন্মুক্ত।
সর্বশেষ খবর
-
মনুর হতাশার দিনে শুটিংয়ে রুপো এষার, এল ব্রোঞ্জও, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা
-
জিউ-রাধারানির কানে তুলো দিয়ে শয়নের পর বলি, বাংলার এই বনেদি বাড়িতে পূজিত হন চতুর্ভুজা দুর্গা
-
‘বাদল গেছে টুটি’! বঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া, আর কী পূর্বাভাস?
-
‘শান্তি স্থাপনে প্রস্তুত, কেয়ামতের জন্যও তৈরি’, হরমুজ প্যাঁচে দিশাহারা ট্রাম্পের কোর্টে বল ফেলল ইরান
-
বিদেশের মাটিতে দেশি ফ্লেভার, ‘দেশু ৭’ উন্মাদনার মাঝে জাপানে ‘মালা রে’ ম্যাজিক, ভাইরাল ভিডিও