বসন্ত পঞ্চমী বাঙালির কাছে অন্যরকম আবেগ। নিজের লেখা ও সুর করা গানের মাধ্যমে পুজোর সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লিখলেন, ‘সকলকে জানাই সরস্বতী পুজো (Saraswati Puja) ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’ সেই পোস্টেই শেয়ার করেছেন গোটা গানটি।
আরও পড়ুন:
আজ বাংলাজুড়ে উৎসবের আমেজ। একদিকে নেতাজির জন্মদিন। সর্বত্র দিনটি উদযাপন করা হয়। সেইসঙ্গে একইদিনে পড়েছে সরস্বতী পুজো। স্বাভাবিকভাবেই প্রায় সকলের বাড়িতেই চলছে পুজোর আয়োজন। স্কুলগুলোর ছবিও একই। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লেখা গান, কবিতার মাধ্যমে বিভিন্ন উৎসবে শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। এদিনও তার অন্যথা হল না। শুক্রবার সকালে রাজ্যবাসীকে নিজের লেখা গানে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘আজ বসন্ত পঞ্চমীতে/যৌবন এসো নতুন স্রোতে/ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন/হতাশাকে করো ছিন্ন। সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।’
পোস্টেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন গানটির কথা ও সুর করেছেন তিনি। তবে গানটি গেয়েছেন বিধায়ক অদিতি মুন্সী। মুখ্যমন্ত্রীর পোস্ট করা গানের ভিডিওতে দেখা যাচ্ছে সরস্বতী পুজোর প্রস্তুতি ও প্রকৃতির দৃশ্য।
“আজ বসন্ত পঞ্চমীতে
যৌবন এসো নতুন স্রোতে,
ভেঙ্গে ফেলো বাধা বিঘ্ন
হতাশাকে করো ছিন্ন। “সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং অদিতি মুন্সীর গাওয়া সরস্বতী পুজোর একটি গান শেয়ার করে… pic.twitter.com/VoCxpglF5D
— Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2026
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?