বাংলায় ইলিশ উৎপাদন বেড়েছে, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

প্রশ্ন-উত্তর পর্বে বিধানসভায় মৎস্যমন্ত্রীকে ধমক মমতার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০১৮, ১৬:২৩

options
link
বাংলায় ইলিশ উৎপাদন বেড়েছে, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্ব চলাকালীন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মৎস্যমন্ত্রীকে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী নিজেই বিরোধী দলের বিধায়কের প্রশ্নের জবাব দিতে শুরু করেন৷ বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বাংলাতেই এখন পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ মাছ। যার ফলে আর বাংলাদেশের উপর নির্ভর করে থাকতে হবে না৷ তাঁর কথায়, ‘‘বাংলাদেশ থেকে এখন কম ইলিশ আসে৷ কিন্তু, তাতেও সমস্যা হয় না। বাংলাতেই পর্যাপ্ত উৎপাদন হয়৷ মাছের উৎপাদন নিয়ে একটি কমিটির কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “কথায় আছে মাছে-ভাতে বাঙালি। আমরা সে কথা মাথায় রেখে ক্ষমতায় আসার পরই একটা কমিটি করে দিই।”

Advertisement

[বিধানসভায় পাশ পুর আইনের সংশোধনী বিল, শোভনকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর]

আজ, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দপ্তরের কাজ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের বিধায়ক৷ মৎস্য দপ্তরের কাজকর্ম নিয়ে বিধায়কের প্রশ্নের উত্তর দিতে ওঠেন মন্ত্রী৷ মূল প্রশ্ন এড়িয়ে শুরুতেই সেচ নিয়ে বলতে শুরু করেন তিনি৷ এতে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী৷ মৎস্যমন্ত্রীকে থামিয়ে বিধায়কের প্রশ্নের উত্তর দিতে ওঠেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘বাংলায় প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি৷ আর সেটাকে কাজে লাগিয়ে আমরা এগতে চাইছি৷ রাজ্যের মাছের উৎপাদন কীভাবে বাড়ানো যায়, সেদিকে নজর দিয়ে একটি কমিটিও করা হয়েছে৷ এই মুহূর্তে আমরা মাছ উৎপাদন প্রায় সাত লক্ষের কাছাকাছি নিয়ে গিয়েছে৷ ভবিষ্যতে উৎপাদন মাত্রা আরও বাড়ানো হবে৷’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শোভনকে আইনি নোটিস রত্নার, সাতদিনের মধ্যে জবাব তলব]

Advertisement

রাজ্যে ইলিশ চাষের গুরুত্ব বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইনি জটিলতার কারণে আমরা এখন বাংলাদেশে থেকে ইলিশ আনতে পারছি না৷ এখন বাংলায় অনেক জায়গায় ইলিশ মাছ উৎপাদন হচ্ছে৷ সেটা আমরা বাড়ানোর চেষ্টা করছি৷ বিজ্ঞানকে কাজে লাগিয়ে ইলিশ উৎপাদন বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে৷’’ দপ্তর সূত্রে খবর, গঙ্গা, রূপনারায়ণের মোহনা-সহ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে একাধিক নদীর মোহনায় এখন এই মাছ পাওয়া যাচ্ছে। চাষের পদ্ধতি বদলানো ও খোকা ইলিশ ধরায় কড়া নিষেধাজ্ঞাও কার্যকর ফল দিয়েছে৷ হারিয়ে যাওয়া দেশি মাছ সংরক্ষণের বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা গোটা রাজ্যে কমপক্ষে আড়াই লক্ষ পুকুর কেটেছি৷ এলাকায় পুকুর কেটে চাষিদের মাছের দেশি মাছের চারা বিলি করছি বিনামূল্যে৷ যাতে মৎস্যজীবীরা ওই মাছ ধরে রোজগার করতে পারেন৷’’ এদিন বিধানসভায় ঢুকতেই মন্ত্রী-বিধায়কদের খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অধিবেশনে বিধায়কদের উপস্থিতিও একনজরে দেখে দেন৷ এরপরই বলেন, ‘‘দেখি আজ, কোন কোন মন্ত্রী, কে কেমন উত্তর দেয়৷ সবাই কেমন প্রশ্ন করে সেটা দেখি৷ বিধায়করা কে কেমন বলেন, দেখি গিয়ে৷’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.