রাতের শহরে চলল গুলি! গুলিবিদ্ধ যুবক। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে নর্থ পোর্ট থানা এলাকায়। গুলি চালানোর অভিযোগ উঠেছে, দুষ্কৃতী কার্তিক সোনাকার ওরফে খরগোশের বিরুদ্ধে। প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই কাণ্ড ঘটেছে। কার্তিক আগেও গুলিবিদ্ধ যুবককে মারার হুমকি দিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম সন্তোষ চৌধুরী। রাত ১২টার পর ‘খরগোশ’ ও তাঁর সাগরেদরা পি কে ঠাকুর ঘাট রোডের কাছে আসে। সেখানেই ছিলেন সন্তোষ। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পেটেগুলি লাগে সন্তোষের। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ‘খরগোশ’ ও তার বাহিনী। শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। রক্তাক্ত অবস্থায় সন্তোষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। তিনি সেখানে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
কেন খুনের চেষ্টা? জানা গিয়েছে এই সন্তোষ ও কার্তিক সম্পর্কে আত্মীয়। পারিবারিক বিবাদের জেরে গুলি চলেছে। কী বিবাদ তা স্পষ্ট নয়। এ দিকে দুষ্কৃতী ‘খরগোশে’র খোঁজে তল্লাশি শুরু করেছে নর্থ পোর্ট থানার আধিকারিকরা। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আগ্নেয়াস্ত্র আইনেও মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?