নিরুফা খাতুন: শুক্রবারের পর ফের শনিবার। চিৎপুরের পর ময়দান। ফের খাস কলকাতায় ভরদুপুরে কোপানো হল এক যুবককে। অভিযোগ, ধাওয়া করে তাঁর পেটে ছুরি মারা হয়। গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে। উল্লেখ্য, শুক্রবার চিৎপুরে এক যুবককে কুপিয়ে খুন করা হয়।
পুলিশ সূত্রে খবর, জখম যুবকের নাম সৌরভ মল্লিক (৩২)। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা। অভিযুক্ত যুবক ও তিনি একই জায়গায় কাজ করতেন বলে খবর। এদিন ময়দান চত্বরে দুপুর দুটো নাগাদ দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর পর একটি ছোট ছুরি নিয়ে সৌরভকে আক্রমণ করেন অভিয়ুক্ত। তাঁকে ধাওয়া করে পেটে ছুরি মারেন। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সৌরভকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।
[আরও পড়ুন: উত্তরবঙ্গের ট্রেনে টিকিট নেই? পর্যটকদের সুবিধার্থে পথে নামছে পৌনে তিনশো বাস]
প্রসঙ্গত, শুক্রবার উত্তপ্ত হয়েছিল চিৎপুর। দুই যুবকের মধ্যে বচসা থেকে হাতাহাতি, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় যুবককে। ছুরির (Sharp Weapon) আঘাতে প্রথমে গুরুতর জখম হন এক যুবক। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা কিছুক্ষণ পর মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটার আগেই ফের ময়দানে এলোপাথারি কোপালেন তাঁর প্রাক্তন সহকর্মী।
[আরও পড়ুন: এই প্ল্যানে রিচার্জ করলেই বিনামূল্যে দেখা যাবে Netflix, জানুন খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!