শিশুচোর সন্দেহে ব্যক্তিকে গণপ্রহার, কাঁকুড়গাছিতে গ্রেপ্তার ১৭

পুলিশকে কাজে বাধা, আক্রমণের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ০৮:৪৮

options
link
শিশুচোর সন্দেহে ব্যক্তিকে গণপ্রহার, কাঁকুড়গাছিতে গ্রেপ্তার ১৭

অর্ণব আইচ:  হাজার সতর্কতামূলক প্রচার সত্ত্বেও হুঁশ ফিরছে না।  ফের শহরে  শিশুচোর সন্দেহে  নিগৃহীত এক ব্যক্তি। এবারের ঘটনাস্থল কাঁকুড়গাছি এলাকা। গণপ্রহারের ঘটনা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, তা আয়ত্ত্বে আনতে ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশ। সেখানে জনতা ও পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযুক্ত সন্দেহে স্থানীয় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

Advertisement

[হোয়াটসঅ্যাপে চুরি ও খুনের গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১]

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধেবেলা। এদিন ৮ টা নাগাদ কাঁকুড়গাছি এলাকায় ঘোরাফেরা করছিলেন অপরিচিত এক ব্যক্তি। তার আচার-আচরণ সন্দেহজনক মনে হওয়ায় প্রথমে স্থানীয়রা তাকে  ধরে ফেলে। এরপর  তার নাম, পরিচয় জানতে চান স্থানীয়রা।  কিন্তু প্রশ্ন করে কোনও সদুত্তর না মেলায় ওই ব্যক্তিকে বেধড়ক মারধর শুরু করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিশ। আক্রান্ত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে, স্থানীয়রা তাদের বাধা দেন বলে অভিযোগ। সূত্রের খবর, এরপরই পুলিশের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় স্থানীয়দের। পরিস্থিতি আয়ত্ত্বে আনতে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। তবে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্যই পাননি তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পুলিশ আধিকারিকের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ]

ঘটনার পরের দিন সকালেও উত্তপ্ত কাঁকুড়গাছি এলাকা। শনিবার সকাল থেকেই ফুলবাগান থানার সামনে ভিড় জমান এলাকাবাসী।পুলিশ সূত্রে খবর, ঠিক কী কারণে ওই এলাকায় ঘোরাফেরা করছিল আক্রান্ত ব্যক্তি, সে বিষয়েও এখনও স্পষ্ট কোনও উত্তর মেলেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ। কোনও রকম অশান্তি এড়াতে কড়া নজর রাখা হচ্ছে কাঁকুড়গাছি এলাকায়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.