Manik Bhattacharya aide Tapas Mandal

রয়েছেন ভিন রাজ্যে, ইডি দপ্তরে হাজিরা দেবেন না মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল

গত শনিবার তাপস মণ্ডলের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২২, ১৯:২৯

options
link
রয়েছেন ভিন রাজ্যে, ইডি দপ্তরে হাজিরা দেবেন না মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল

অর্ণব আইচ: বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেবেন না মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। সূত্রের খবর, অন্যত্র থাকার ফলে ইডি দপ্তরে যেতে পারবেন না বলে ই-মেল মারফত জানিয়েছেন তিনি। আরও দশদিন সময় চেয়ে নিয়েছেন তাপস।

Advertisement

প্রায় বছর কুড়ি আগে বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাঠোর রোডের দেবীপুরের একটি টিনের চালাঘরে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে থাকতে শুরু করেন তাপস মণ্ডল। ২০১১ সালের পর এই বাড়ির অদূরেই কামাখ্যা বালক আশ্রমের পাশে জমি কিনে আরেকটি দোতলা বাড়ি তৈরি করেন তিনি। এলাকাবাসীর সঙ্গে তাপস মণ্ডলের পরিবারের খুব একটা মেলামেশা ছিল না। ইদানীং তাপস নিয়মিত বাড়িতে থাকতেন না। গত শনিবার ইডি প্রায় ১১ ঘণ্টা ধরে তাপসের স্ত্রী, ছোট ছেলে পুত্রবধূকে জেরা করে। তাঁর বারাসতের বাড়িতেও চলে জোর তল্লাশি। প্রচুর নথিপত্র উদ্ধার হয় বলে তল্লাশির শেষে জানান এক ইডির আধিকারিক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গরু পাচার মামলা: নিজাম প্যালেসে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান, বিপুল সম্পত্তির উৎস কী? জানতে চায় CBI]

ইডি’র একাধিক টিম শনিবার সকাল থেকে কলেজ স্কোয়ার, আমহার্স্ট স্ট্রিট, রাজাবাজার, মহিষবাথান, বারাসত, কৈখালি-সহ আটটি জায়গায় অভিযান চালায়। এর মধ্যে বারাসতের দেবীপুরে তাপস মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়ি ও প্রশিক্ষণ কেন্দ্র। নিউটাউনের মহিষবাথান ও কলেজ স্কোয়ারে রয়েছে দু’টি অফিস। তবে সব জায়গায় শিক্ষক প্রশিক্ষণের ক্লাস নেওয়া হত বলে খবর। আমহার্স্ট স্ট্রিটের একটি বহুতলে ফ্ল্যাটের সন্ধান মিলেছে। ওই ফ্ল্যাটটি বিভাস অধিকারী নামে বীরভূমের তৃণমূল নেতার। যিনি দু’দিন আগেই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করেছেন। ওই ব্যক্তিও মানিক ঘনিষ্ঠ বলে দাবি ইডি আধিকারিকদের। মিনার্ভা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি ও কামাখ্যা এডুকেশন নামে দুটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র খুলে ক্লাস নেওয়া হত।

Advertisement

ইডি’র অভিযোগ, কেন্দ্রগুলি তৈরির ব্যাপারে তাপসবাবুকে সম্পূর্ণ মদত জোগান মানিক ভট্টাচার্য নিজেই। সেই সংক্রান্ত তথ্যের খোঁজে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ইডি দপ্তরে তাপস মণ্ডলকে তলব করা হয়। সূত্রের খবর, নির্ধারিত সময়ে ইডি দপ্তরে যেতে পারছেন না বলেই ই-মেল মারফৎ জানিয়েছেন তাপস। 

[আরও পড়ুন: ‘ভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ’, শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা মমতার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.