Manoj Agarwal

রাজ্যের মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের, নবান্নের প্রস্তাবে সায় কেন্দ্রের

বৃহস্পতিবার কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২১:৪৭

options
link
রাজ্যের মুখ্যসচিব পদে ৬ মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের, নবান্নের প্রস্তাবে সায় কেন্দ্রের
রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

রাজ্যে মুখ্যসচিব পদে বহাল থাকছেন মনোজ আরগওয়ালই। প্রশাসনের সর্বোচ্চ পদে ছ’মাস মেয়াদ বাড়ানোর প্রস্তাবে সায় দিল কেন্দ্র। বৃহস্পতিবার কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, মোট ছ’মাসের জন্য মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ আগরওয়াল। ২৩ জুলাই, অর্থাৎ বৃহস্পতিবারই নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয় নবান্নে।

১৯৯০ সালের ব্যাচের আইএএস অফিসার মনোজ আগরওয়াল। তাঁর মেয়াদবৃদ্ধির বিষয়ে রাজ্যে প্রশাসনের তরফে আবেদন জানানো হয়েছিল কেন্দ্রে। রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের মাধ্যমে পাঠানো সেই প্রস্তাবে সায় দিয়ে গত ১৫ জুলাই কেন্দ্র জানায়, ‘অল ইন্ডিয়া সার্ভিসেস (ডিসিআরবি) রুলস, ১৯৫৮’-এর ১৬(১) নম্বর ধারা মেনে এই মেয়াদবৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, মোট ছ’মাসের জন্য মুখ্যসচিব পদে বহাল থাকবেন মনোজ আগরওয়াল। ২৩ জুলাই, অর্থাৎ বৃহস্পতিবারই নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয় নবান্নে। রাজ্যের প্রস্তাবে কেন্দ্রের অনুমোদনের ফলে আগামী ৬ মাসে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকাণ্ডের রাশ তাঁর হাতেই থাকবে। 

Advertisement
নয়াদিল্লির কর্তব্য ভবন থেকে নবান্নে পাঠানো চিঠি।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মনোজ আগরওয়াল। কয়েকটি দপ্তরের সচিবও ছিলেন তিনি। বাংলায় মোটের উপর শান্তিপূর্ণ ভোটের পর মনোজের কাজের প্রশংসা করেছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট মিটতেই এবার সেই মনোজের হাতেই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদের দায়িত্ব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.