West Bengal Police

ভোটের মুখে পুলিশ প্রশাসনে ফের রদবদল, কে কোথায় গেলেন

বলে রাখা প্রয়োজন, ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা। এমনকী কয় দফায় ভোট করা হবে তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। এর মধ্যেই ফের পুলিশ প্রশাসনে রদবদল।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ২১:২৬

options
link
ভোটের মুখে পুলিশ প্রশাসনে ফের রদবদল, কে কোথায় গেলেন
ফাইল ছবি।

সামনেই বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে সেই প্রস্তুতি। এর মধ্যেই ফের পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষ পদে দায়িত্বে রদবদল করল নবান্ন। শনিবার প্রশাসনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণবঙ্গের নয়া এডিজি ও আইজিপি হলেন রাজীব মিশ্র। সিআইডি’র এডিজি ও আইজিপি হলেন এল এম মীনা। মুকেশ হলেন আইজিপি-আইবি। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা। জলপাইগুড়ির পুলিশ সুপার করা হয়েছেন অমরনাথ কে। এর আগে কৃষ্ণনগর পুলিশ সুপার ছিলেন তিনি। সেই জায়গায় নিয়ে আসা হল ওয়াই রঘুবংশীকে। 

Advertisement

বলে রাখা প্রয়োজন, ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা। এমনকী কয় দফায় ভোট করা হবে তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। তার আগেই গত কয়েকদিন আগেই রাজ্যের আধিকারিকদের বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বিশেষ করে যাঁরা একই জায়গায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত তাঁদের বদলি করতে হবে। তবে সদর দপ্তরে কাজ করা কর্তাদের ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর নয় বলেই কমিশন সূত্রে জানা যায়।

Advertisement

তবে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশে বলা হয়, বিডিও থেকে শুরু করে, মহকুমা শাসক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক থেকে জেলা প্রশাসনের কর্তাদের বদলি করতে হবে। এছাড়াও, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, আইজি, ডিআইজির মতো পুলিশ অফিসারওদের বদলির কথা বলা হয়েছে। এই মর্মে মুখ্যসচিবের কাছে নির্দেশ পাঠানো হয় কমিশনের তরফে।

Advertisement

এমনকী নির্দেশিকায় আরও জানানো হয়, গত বিধানসভা নির্বাচনের সময় জেলাশাসক, রিটার্নিং অফিসার, পুলিশ ইনস্পেক্টর পদে কর্মরত আধিকারিকেরা যে জেলায় দায়িত্বে ছিলেন, এ বার তাঁদের সেখানে বদলি করা যাবে না। এরপরেই এদিন সন্ধ্যায় পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদল করা হল। যদিও এটি সম্পূর্ণ রুটিন বদলি বলেই দাবি নবান্নের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.