Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Ananya Raj

মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

দুঃসংবাদ শুনে হতাশ অনুরাগীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ২১:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ২১:৩৪

options
link
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ zoom
প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ। ফাইল ছবি
Advertisement

মাত্র সাতাশ বছর বয়সেই সব শেষ। প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই মৃত্যু হয়েছে তাঁর। মাসখানেক পর রবিবার পরিবারের লোকজন এই দুঃসংবাদ জানান। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।

Ananya-Raj-1
প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ। ফাইল ছবি

জানা গিয়েছে, গত ১৫ জুলাই সোশাল মিডিয়া পোস্টে অভিনেত্রী তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান। মানসিকভাবেও যে তিনি বিপর্যস্ত তা উল্লেখ করেন পোস্টে। সেই পোস্টটি শেয়ার করে রবিবার সকালে পরিবারের তরফে দুঃসংবাদ জানানো হয়। বিবৃতিতে লেখা হয়, ‘আমরা অনন্যার পরিজন। ব্যথিত হৃদয়ে জানাচ্ছি অনন্যা আর নেই। বছরখানেক শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিল। একজন যোদ্ধার মতো লড়াই করেছিল। ও ভীষণ চনমনে মেয়ে ছিল। রানির মতো জীবন কাটিয়েছে। তাকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। আমাদের আর্জি সকলে ওর আত্মার শান্তিকামনা করুন। এই সময়ে আশা করি আপনারা আমাদের গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ananya ✨ (@ananyaraj.official)

গত ২০১৬ সালে বি-টাউনে অভিষেক অনন্যার। ‘সেভেন আওয়ার্স টু গো’ ছবিটিতে অভিনয়ে হাতেখড়ি। এরপর ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’ – এর মতো ছবিতে কাজ করেছিলেন। ২০২৫ সালের ডিসেম্বরে হায়দরাবাদে শুভমন গিলের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় আলোচনার চর্চায় চলে আসেন অভিনেত্রী। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এই দুঃসংবাদ শুনে অনেকেই হতাশ। সকলেই অভিনেত্রীর আত্মার শান্তিকামনা করেছেন। কেউ কেউ আবার ভগবানের কাছে তাঁর পরিবারের লোকজনের মনের জোর বাড়ানোর আর্জি জানিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.