খাস কলকাতায় গ্রেপ্তার মাওনেত্রী। উত্তর কাশীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গ্রেপ্তার মাওবাদীদের ওই নেত্রী নদিয়ার চাকদহের বাসিন্দা। এই মাওনেত্রীর নামে ঝাড়খণ্ডে একাধিক মামলা রয়েছে। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা রাখা হয়েছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ধৃত মাওনেত্রীর নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। পড়শি রাজ্যে ঝাড়খণ্ডে ২৩টি মামলা রয়েছে তাঁর নামে। ঝাড়খণ্ড সরকার শ্রদ্ধার মাথার দাম রেখেছিল ১৫ লক্ষ টাকা। বেলা ঝাড়খণ্ড ও বাংলায় কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতেন বলে জানা গিয়েছে। এর মধ্যেই বাংলায় আসেন ‘মোস্ট ওয়ান্টেড’ শ্রদ্ধা। ভাঙড়ে ছিলেন এই মাওনেত্রী।
পুলিশের কাছে খবর যায়, ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় রয়েছেন মাওনেত্রী। সেই খবর পেয়েই আজ, মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেজাফতে নেওয়া হচ্ছে। এ দিন সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা জানান, “উত্তর কাশীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রদ্ধা নদিয়ার চাকদহের বাসিন্দা। ঝাড়খণ্ডে তাঁর নামে ২৩টি মামলা রয়েছে। প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশ এসে জেরা করবে।”
পাশাপাশি মাধাই পাত্র নামে এক মাওনেতা আত্মসমর্পণ করেছেন। তিনি দীর্ঘদিন মাও কাজকর্মে যুক্ত ছিলেন। এ দিন তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধাই বলেন, “জঙ্গলে যাঁরা আমাদের সঙ্গী রয়েছেন, তাঁদের অনুরোধ সমাজের মূলস্রোতে ফিরে আসুন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একদিনে জোড়া সোনা, মহিলাদের পর কবাডিতে ইরানকে হারিয়ে সোনালি সাফল্য ভারতের ছেলেদের
-
‘জ্ঞানেশ তো ভোট চোর’, শওকতের ‘মাছ চোর’ গানের প্যারোডি সিপিএমের, ভাইরাল সোশাল মিডিয়ায়
-
সাবান মেখে শাওয়ারের নিচে…, স্নানঘর থেকে ফাঁস রণবীরের গোপন ভিডিও!
-
গুরুত্ব দিচ্ছে না দল! প্রকাশ্যে বিজেপির সমালোচনা করে কংগ্রেসের পথে ‘ক্যাপ্টেন’?
-
হোয়াটসঅ্যাপে ‘না’ লিখতেই ২ লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি! কোন মেসেজ দেখলে সতর্ক হবেন?