আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) শোনা যাবে আফ্রিকার ‘রাজা’র গর্জন। মাসাইমারা জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার দেখতে পাওয়া যেতে পারে আলিপুর চিড়িয়াখানায়। দক্ষিণ ভারতের হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে তাকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে প্রাথমিক স্তরে আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:

বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, আলিপুর চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করে তোলার হচ্ছে। ঝিলটাকে সাজিয়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে নতুন অতিথি নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, বন্যপ্রাণীদের দেখতে দর্শকরা চিড়িয়াখানায় আসেন। নতুন নতুন পশুপাখি নিয়ে এলে আরও দর্শক বাড়বে স্বাভাবিক। আপাতত আফ্রিকান সিংহ নিয়ে আসার কথা চলছে হায়দরাবাদের সঙ্গে। আফ্রিকার এই বিশালদেহী ‘রাজা’ কলকাতায় এলে তা দর্শকদের কাছে নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। যদিও সব কিছু প্রাথমিক স্তরে রয়েছে বলে তিনি জানান।
আলিপুরে সিংহ রয়েছে। তবে তারা কেউ আফ্রিকান নয়। এশিয়াটিক সিংহ। বর্তমানে পাঁচটি সিংহ রয়েছে। ওড়িশার নন্দনকানন থেকে ২০২৪ সালে দুটি এশিয়াটিক সিংহ নিয়ে আসা হয়েছে। এক সময় এখানে আফ্রিকান সিংহ ছিল। তৃণমূল কংগ্রেস আমলে আলিপুরে আফ্রিকান সিংহ ফিরিয়ে আনার কথা হয়েছিল। কিন্তু সব কিছু পরিকল্পনা স্তরে সীমাবদ্ধ ছিল। বিজেপি সরকার আসার পর আফ্রিকার রাজাকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। তবে কবে আফ্রিকান সিংহ আলিপুরে আসবে? সিংহের বিনিময়ে আলিপুর চিড়িয়াখানা কী দেবে তা এখনও স্পষ্ট নয়। তাই আপাতত কলকাতাবাসীর অপেক্ষা করতে হবে। যদিও বনমন্ত্রী আশাবাদী যে, সব কিছু ঠিক থাকলে সিংহ আনার প্রস্তুতি দ্রুত শুরু করা যাবে।
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?