শিয়ালদহে বিগ বাজারে আগুন আতঙ্ক, এলাকায় চাঞ্চল্য

দমকলের ৩টি ইঞ্জিন আসে পরিস্থিতি মোকাবিলায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৮, ১১:১৭

options
link
শিয়ালদহে বিগ বাজারে আগুন আতঙ্ক, এলাকায় চাঞ্চল্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহের বিগ বাজারে আগুন। ছড়াল আতঙ্ক। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিয়ালদহ স্টেশন লাগোয়া অঞ্চলে। দমকলের ৩টি ইঞ্জিন আসে পরিস্থিতি মোকাবিলায়। স্থানীয় সূত্রে খবর, সকাল দশটা নাগাদ বিগ বাজারের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তার কিছুক্ষণ আগেই খোলে শপিং মলের গেট। স্বাভাবিকভাবেই সকালে যেসব কর্মীরা কাজে এসেছিলেন তাঁদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। খবর পেয়ে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

Advertisement

শিয়ালদহ স্টেশন লাগোয়া এই বিগ বাজারে এর আগেও একবার আগুন লাগে। এদিন রোজকার মতো কাজে এসেছিলেন কর্মীরা। তখনই তাঁরা দেখতে পান, মলের দোতলায় গার্মেন্টস বিভাগে থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে. ঘটনাস্থলে আসে তিনটি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, এসিতে শট সার্কিট থেকেই লেগে থাকতে পারে আগুন। দোতলায় কাচ ভেঙে ফেলেন দমকলকর্মীরা। অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বিগ বাজারে। আগুনের ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়্ন্ত্রণে আসে পরিস্থিতি।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.