নিরুফা খাতুন: আনন্দপুরে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। একের পর এক বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি স্থানীয় বাসিন্দাদের। দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
রবিবার বেলা ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরই বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালর কাছে ঝুপড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা প্রায় গোটা ঝুপড়িকে গ্রাস করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বাইপাস সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, ঝুপড়িতে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে।
[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]
খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনাই আপাতত প্রাথমিক লক্ষ্য দমকলকর্মীদের। কারণ, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন ঝুপড়ির বাসিন্দারা। চোখের সামনে বাসস্থানে অগ্নিকাণ্ড মাথায় হাত ঝুপড়িবাসীর। কান্নাকাটির রোল। আগুনের গ্রাস থেকে শেষ সম্বলটুকু বাঁচাতে ব্যস্ত স্থানীয়রা।
[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]
সর্বশেষ খবর
-
টানা বৃষ্টিতে ত্রিপল বিলি করছিলেন বিধায়ক, না পেয়ে বাড়ির সামনে মলত্যাগ করলেন ক্ষুব্ধ ব্যক্তি!
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও