সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড৷ সল্টেলেকের দত্তাবাদে পুড়ে ছাই ১২টি ঝুপড়ি৷ ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন৷ শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ হতাহতের খবর নেই৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকালে ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ তা থেকে আগুন লেগে যায়৷ খবর পেয়ে দত্তাবাদে পৌঁছেছেন দমকলমন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বসু৷
[ অনশন প্রত্যাহারের আরজি নিয়ে মাও নেতা অর্ণবের কাছে কারামন্ত্রী]
সদ্যই রাজ্যের দমকল দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিধায়ক সুজিত বসু৷ রবিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড তাঁরই বিধানসভা এলাকার দত্তাবাদে৷ বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, সকালে ঝুপড়িতে গ্যাস জ্বালিয়ে রান্না হচ্ছিল৷ আচমকাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে৷ চোখের নিমেষে ঝুপড়িতে আগুন লেগে যায়৷ প্রথমে পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারাই৷ কিন্তু, তাতে কোনও লাভ হয়নি, উলটে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন৷ কিন্তু, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কমপক্ষে ১২টি ঝুপড়ি৷ শেষ খবর অনুযায়ী, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি৷
এদিকে দত্তাবাদে ঝুপড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বসু ও ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন দমকলমন্ত্রী৷ উল্লেখ্য, মাস খানেক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাগেরবাজারে ভস্মীভূত হয়ে গিয়েছিল কমপক্ষে ১০টি ঝুপড়ি৷
দেখুন ভিডিও:
[ফেতাই বিপদ কাটতেই শীতকে শায়েস্তা করতে আসছে ‘এল নিনো’]
সর্বশেষ খবর
-
‘বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই’, দলের পতাকা হাতে তোলাবাজি করলে গ্রেপ্তারের হুঁশিয়ারি শমীকের
-
সাবিত্রীর বাড়িতে ‘বহুরূপী’ শিবপ্রসাদ, চানাচুরের সঙ্গে হিন্দি সংলাপে জমজমাট রবিবাসরীয় আড্ডা
-
দু’বছর আগে নাবালিকাকে বিয়ে! কর্নাটক থেকে ঝাড়খণ্ডের যুবককে ধরল বাংলার পুলিশ
-
জড়িয়ে বিদ্রোহের কাহিনি, ‘তালপাতার সেপাই’য়ের হাত ধরে ছোটবেলা ফেরাবে এই পুজো
-
স্বামীকে খুনের পর আগুন, অর্ধদগ্ধ দেহ বালিতে পুঁতল স্ত্রী! ১৭ দিন ধরে নিখোঁজের নাটক