নিরুফা খাতুন: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সাতসকালে দাউদাউ করে জ্বলল উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানা। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। স্থানীয়দের দাবি, দমকল ঘটনাস্থলে দেরিতে পৌঁছনোয় আগুন ভয়াবহ রূপ নেয়।
মঙ্গলবার ভোরে উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডে একটি প্লাইউডের কারখানায় আগুন লাগে। সেখান থেকে মুহূর্তের মধ্যে আগুন পাশের গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রাই খবর দেন দমকলে। একে একে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীরা কারখানার টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। ওই কারখানাটি বেশ ঘিঞ্জি জায়গায়। যাতে আগুন আরও বেশি ছড়িয়ে পড়তে না পারে, তাই কারখানার আশেপাশের বাড়িগুলিও ফাঁকা করে দেওয়া হয়।
দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব অল্প সময়েই ভয়াবহ রূপ নেয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি কারখানা। স্থানীয়দের অভিযোগ, দমকল কর্মীরা আরও একটু আগে ঘটনাস্থলে পৌঁছলে ক্ষয়ক্ষতি হয়তো কিছুটা কম হত। কীভাবে কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্লাইউড কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: জ্বলছে ওপার বাংলা, কলকাতায় চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা এপারে চিন্তায়]
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতিই তো প্রাণ! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই