Nonapukur

খাস কলকাতায় দাউদাউ করে জ্বলছে বাড়ি, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৩, ১৭:৩০

options
link
খাস কলকাতায় দাউদাউ করে জ্বলছে বাড়ি, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোনাপুকুরে বাড়িতে আগুন। ওই বাড়িটির ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু আগুন নেভানোর কাজ।

Advertisement

রবিবার বিকেল ৫টা নাগাদ নোনাপুকুরে (Nonapukur) একটি তিনতলা বাড়ির জানলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। সেই সময় বাড়িতে ছিলেন বেশ কয়েকজন। প্রতিবেশীরাই তড়িঘড়ি দমকলে খবর দেয়। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। মই দিয়ে উপরে ওঠেন এক দমকল কর্মী। ঘরের ভিতর থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ডিমের দামে আগুন, হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের]

তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও দুটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আলো কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে ওই বাড়িটিতে আর কেউ আটকে নেই। তবে আপাতত কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এখনও চলছে আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড। ওই বাড়িটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা এখনও জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে উধাও বধূ! তুমুল শোরগোল চুঁচুড়ায়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.