সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারকেলডাঙার একটি কাগজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। আতঙ্কিত স্থানীয়রা।
শনিবার সকাল। ঘড়ির কাঁটায় আটটা হবে। একটি কাগজের বাক্স তৈরির কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আগুনের শিখাও দেখা যায়। ওই কারখানার উপরের ফ্ল্যাটে থাকেন আবাসিকরা। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন তাঁরা। আগুন নেভানোর কাজে হাত লাগান।
এদিকে, খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকায় কারখানা হওয়ায় যদিও কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে গিয়ে দুজন দমকল কর্মী জখম হন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও পুরোপুরি এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। সে কারণেই অঘটন। কারখানার মালিক স্থানীয় নন। তাঁর সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!