নব্যেন্দু হাজরা: আগামী রবিবার প্রাথমিক টেট। বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা। পরীক্ষার্থীদের দু’ঘণ্টা আগে ‘রিপোর্ট’ করতে বলা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় বাস, ট্রেন, মেট্রোয় যাত্রীসংখ্যা বাড়বে অনেকটা। ঠিকঠাক যাত্রী পরিষেবা দেওয়াই বড় চ্যালেঞ্জ। সেকথা মাথায় রেখে ছুটির দিনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলবে বেশি সংখ্যক বাস ও ট্রেনও।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার বাড়ছে ৮টি মেট্রো। সব মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলবে। প্রয়োজনে আরও বেশি সংখ্যক মেট্রোও চালানো হতে পারে। রবিবার সাধারণত ১৫ মিনিটের ব্যবধানে চলে মেট্রো। তবে টেট পরীক্ষার শুরুর আগে পর্যন্ত সাত মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। বিকেলের দিকে ১০ মিনিট অন্তর মিলবে মেট্রো।
[আরও পড়ুন: ঝালদা পুরসভা নিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে কংগ্রেস, সোমবার শুনানির সম্ভাবনা]
এছাড়া টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি স্টেশনে কর্মীরা প্রস্তুত থাকবেন। মহানায়ক উত্তর কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটি, দমদম, দক্ষিণেশ্বরে বাড়তি ভিড়ে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ওই স্টেশনগুলিতে বাড়তি কর্মী মোতায়েন করা হবে।
[আরও পড়ুন: স্বস্তি শুভেন্দুর, হাই কোর্টের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে করা যাবে না FIR]
সর্বশেষ খবর
-
‘রুশ তেল শোধনাগারে হামলা নয়’, পুতিনের পক্ষ নিয়ে জেলেনস্কিকে চোখ রাঙালেন ট্রাম্প!
-
জুয়ার ঠেকে হানা দিতেই টার্গেট পুলিশ! সালারে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আক্রান্ত এএসআই
-
আজ লিস্টনের পরিবর্তে শুরু করতে পারেন অভিষেক, অ্যাডভান্টেজ ধরে রাখাই চ্যালেঞ্জ মোহনবাগানের
-
থানার শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যু বন্দির
-
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছিলেন, নন্দীগ্রামে মমতার বাজি কেন সেই সঞ্চিতা?