অর্ণব আইচ: ভরদুপুরে খাস কলকাতায় ১২ লক্ষ টাকা ছিনতাই। সোমবার দুপুরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা চত্বরে। অভিযোগ, বাইকে চেপে দুষ্কৃতীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্য়ে কলকাতা পুলিশের চারটি দল তদন্ত শুরু করেছে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে সিএসটিসি এবং একটি নামী পোশাক বিপণি থেকে প্রায় ১২ লক্ষ টাকা নগদ সংগ্রহ করেছিলেন ক্যাশ কালেক্টর অফিসার। কড়েয়ার ওই পোশাক বিপণি থেকে বেরিয়ে গাড়িতে টাকা রাখতে যাচ্ছিলেন। পাশেই এক বন্দুকধারী নিরাপত্তারক্ষীও ছিলেন। কিন্তু তারপরেও ঘটে গেল অঘটন।
অভিযোগ, বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে চোখের নিমেষে ক্যাশ কালেক্টর অফিসারের কাঁধে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এখনও পর্যন্ত তাদের হদিশ মেলেনি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত নেমেছে কলকাতা পুলিশ। চারটি বিশেষ দল তৈরি করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা আগেভাগেই জানত ওই সময় ব্যাগে করে টাকা নিয়ে যাওয়া হবে। তক্কেতক্কেই ছিল তারা। কিন্তু ভরদুপুর ভরা রাস্তায় যেভাবে বন্দুকধারী নিরাপত্তারক্ষীর চোখের সামনে ছিনতাই হল, তা চাঞ্চল্যকর। এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত।
সর্বশেষ খবর
-
দেড় দশকের রুগ্ন পুরুলিয়ার লাক্ষা শিল্পে জোয়ার, জিআই স্বীকৃতির পরই খুলছে আন্তর্জাতিক বাজার
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির