আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: রেললাইনে পেরিয়ে নিত্য যাতায়াত স্থানীয় বাসিন্দাদের৷ রেলগেট পার হয়ে যায় ট্রাক-সহ বিভিন্ন ধরনের গাড়িও৷ কিন্তু, লেভেল ক্রসিংর কাছে যে বড়সড় গর্ত! দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার দুপুরে৷ আগরপাড়া ও সোদপুর স্টেশনের মাঝে রেলগেটে উলটে গেল একটি মালবোঝাই ট্রাক৷ ব্যাহত শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল৷ বিপাকে পড়লেন যাত্রীরা৷
[কলেজ স্ট্রিটে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা, আটক ২ সন্দেহভাজন]
সময় দুপুর পৌনে বারোটা৷ স্থান, আগরপাড়া ও সোদপুর স্টেশনে মাঝে ছয় নম্বর রেলগেট৷ বৃহস্পতিবার দুপুরে রোজকার মতোই লাইন পেরিয়ে সোদপুরের দিকে যাচ্ছিলেন পথচারীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিটি রোড থেকে সোদপুরের রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিল একট মালবোঝাই ট্রাক৷ ছয় নম্বর রেলগেট দিয়ে রেললাইন পেরনোর সময়ে ট্রাকের চাকা গর্তে পড়ে যায়৷ এক নম্বর আপ লাইনে উলটে যায় গাড়িটি৷ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ট্রেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা৷ খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে৷ কিন্তু, ট্রাকটি এমনভাবে উলটো গিয়েছিল, যে সরাতে গিয়ে বিপাকে পড়েন রেল ও প্রশাসনের আধিকারিকরা৷ শেষপর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় ট্রাককে রেললাইন থেকে সরানো হয়৷
এই ঘটনায় জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটে পর্যন্ত শিয়ালদহ মেন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল৷ এক নম্বর আপ লাইনে আড়াই ঘণ্টা ট্রেন চলেনি৷ তিন নম্বর লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল রেল৷ কিন্তু, যাত্রীদের দুর্ভোগ কমেনি৷ দুপুরের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা৷
[বাংলার কচুর লতিতে মজেছে ইউরোপ, চাহিদা মিটিয়ে চাষ বাড়ানোর পরিকল্পনা]
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!