বঙ্গে পালাবদল
Mithun Chakraborty

‘তৃণমূলের মূল উড়ে গিয়েছে’, পালাবদলের পর বাংলায় এসে বিস্ফোরক মিঠুন

ফলাফল পরবর্তী সময়ে কলকাতায় ছেলে নমশী চক্রবর্তীর 'আখরি সওয়াল' ছবির প্রচারে এসে ঘাসফুল শিবিরকে তোপ দাগেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৯:৪৭

options
link
‘তৃণমূলের মূল উড়ে গিয়েছে’, পালাবদলের পর বাংলায় এসে বিস্ফোরক মিঠুন
তৃণমূলের ভবিষ্যদ্বাণী করলেন মিঠুন চক্রবর্তী

ছাব্বিশের ভোট ‘ডু অর ডাই’ ম্যাচের মতো বলে দাবি করেছিলেন। বারবার পরিবর্তনের ডাক দিয়েছিলেন। ভোটের ফলেও সেই দাবির বাস্তবায়ন। বিজেপির দাপটে বাংলায় পর্যুদস্ত তৃণমূল। ফলাফল পরবর্তী সময়ে কলকাতায় ছেলে নমশী চক্রবর্তীর ‘আখরি সওয়াল’ ছবির প্রচারে এসে ঘাসফুল শিবিরকে তোপ দাগেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

Advertisement

তৃণমূলের ভবিষ্যদ্বাণী করে মিঠুন বলেন, “তৃণমূলের মূল উড়ে গিয়েছে। এখন ঘাস পড়ে আছে। হাওয়াতে উড়ে যাবে।”

তৃণমূলের ভবিষ্যদ্বাণী করে মিঠুন বলেন, “তৃণমূলের মূল উড়ে গিয়েছে। এখন ঘাস পড়ে আছে। হাওয়াতে উড়ে যাবে।” মিঠুন নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে আরও বলেন, “আমি পাঁচ বছর ধরে সওয়াল করেছি, পাঁচ বছর ধরে লড়েছে। সেই লড়াইয়ের পর আজ এই জায়গায় এসেছি। এখন সবাই আনন্দ করুন। এটা একটা মুক্ত বাংলা।” নতুন সরকারের প্রশংসা করেন মিঠুন। তাঁর কথায়, “নতুন কলকাতা দারুণ লাগছে। এবার সোনার বাংলা গড়ে তুলতে হবে। তার জন্য কাজে লেগে পড়েছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই সরাসরি মমতাকে আক্রমণ করে আরও বলেন, “উনি হাই কোর্টে যান, যেখানে খুশি যান। কিচ্ছু হবে না।” বলে রাখা ভালো, বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি ফের আদালতে প্র্যাকটিস করবেন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির এজলাসে ভোট পরবর্তী মামলায় সওয়াল করতে দেখা যায় তাঁকে। সে প্রসঙ্গে খোঁচা দেন মিঠুন। এদিকে, একসময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন। পরে সেই পদে ইস্তফা দেন। ২০২১ সালের আগে যোগ দেন বিজেপিতে। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন মিঠুন। সেই সময় ইঙ্গিতে বুঝিয়েছিলেন মমতার আচরণে অসন্তুষ্ট তিনি। সেই কারণেই দলের সঙ্গে দূরত্ব তৈরি। এবং পরবর্তীতে দলত্যাগের সিদ্ধান্ত। রাজ্যে পালাবদলের পর এবার বিস্ফোরক বিজেপির তারকা নেতা মিঠুন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.