Kolkata Police

মাঝগঙ্গায় ক্রুজে ‘জঙ্গিহানা’, কম্যান্ডোদের মহড়ায় ‘উদ্ধার’ পণবন্দি যাত্রীরা

জল পুলিশের জলযান করে সেই ক্রুজের কাছে পৌঁছে যায় কলকাতা পুলিশ ও এনএসজি।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০০:০৬

options
link
মাঝগঙ্গায় ক্রুজে ‘জঙ্গিহানা’, কম্যান্ডোদের মহড়ায় ‘উদ্ধার’ পণবন্দি যাত্রীরা
মাঝগঙ্গায় ক্রুজে ‘জঙ্গিহানা’ কম্যান্ডোদের মহড়ায় ‘উদ্ধার’ পণবন্দি যাত্রীরা। ছবি: সংগৃহীত

সাতসকালেই মাঝগঙ্গা থেকে গুলির শব্দ। লালবাজারের কন্ট্রোল রুমে খবর গেল, একটি পর্যটন ক্রুজে জঙ্গিহানা হয়েছে। বেশ কয়েকজন যাত্রীকে ওই জলযান তথা ক্রুজের ভিতর পণবন্দি করা হয়েছে। ক্রুজে থাকা পর্যটকদের প্রাণ সংশয়। এই খবর পৌঁছনোমাত্রই সতর্ক হয়ে গেল লালবাজার।

Advertisement

খবর গেল কলকাতা পুলিশের পোর্ট ডিভিশন ও কমব‌্যাট ব‌্যাটালিয়নে। কিছুক্ষণের মধ্যেই রওনা দিলেন কলকাতা পুলিশের কম‌্যান্ডোরা। ততক্ষণে খবর পেয়ে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী এনএসজি। জল পুলিশের জলযান করে সেই ক্রুজের কাছে পৌঁছে গেল কলকাতা পুলিশ ও এনএসজি।

Advertisement

সকালেই মাঝগঙ্গায় ন‌্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও কলকাতা পুলিশের কম‌্যান্ডোদের মহড়া। এর আগে শহরে মেট্রোরেল থেকে শুরু করে একাধিক শপিং মল, ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিহানা রুখতে কম‌্যান্ডোদের মহড়া হয়েছে। এবার গঙ্গার মাঝখানে যদি পর্যটকদের ক্রুজে কোনও জঙ্গিহানা হয়, এবার তারই মহড়া হল শহরে। এনএসজি-রই একটি টিম জঙ্গি সেজে নৌকা করে ক্রুজে উঠে গুলি চালিয়ে যাত্রীদের পণবন্দি করে।

Advertisement

তারই মহড়া দিতে ছোট জলযানে করে ক্রুজ ঘিরে ফেলে এনএসজি ও কলকাতা পুলিশের কম‌্যান্ডো টিম। জঙ্গিদের চোখ এড়িয়ে ক্রুজে উঠে পড়েন কয়েকজন কম‌্যান্ডো। এর পর ‘জঙ্গি’দের সঙ্গে চলে কম‌্যান্ডোদের গুলির লড়াই। ক্রমে জঙ্গিদের বন্দি করে ফেলা হয়। মুক্ত করা হয় পণবন্দিদের। একসঙ্গে হাসপাতাল ও অন‌্যান‌্য দপ্তরকেও সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.