দমদম মেট্রো স্টেশনে ফের শ্লীলতাহানি! নীতি পুলিশির প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত ছাত্রীরা

প্রতিবাদের মাশুল! ফের অভিযোগ মাঝবয়সী ব্যক্তির বিরুদ্ধেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২১:১৪

options
link
দমদম মেট্রো স্টেশনে ফের শ্লীলতাহানি! নীতি পুলিশির প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত ছাত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অশ্লীলতার’ অভিযোগে যুগলকে মারধরের ঘটনার পর ৭২ ঘণ্টাও কাটেনি। সেই ঘটনারই প্রতিবাদ জানাতে গিয়ে কপালে জুটল বিদ্রুপ, ঘাড়ধাক্কা! ঘটনাস্থল ফের সেই দমদম মেট্রো। মেট্রো স্টেশনেই অনতিদূরে কয়েকজন ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল মেট্রোরই কয়েকজন যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। রাতেই দমদমের রেল পুলিশ ও সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিবাদীদের একাংশ।

Advertisement

[কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ আদালত, প্রধান বিচারপতির এজলাসে শুনানি মঙ্গলবার]

অন্যদিকে, দমদম-কাণ্ডে সিসিটিভিতে ধরা পড়েছে মেট্রোর সেই যুগলের ছবি। সেই ছবির ভিত্তিতেই মেট্রো রেলের ভিতর আলিঙ্গনরত যুগলকে দমদম স্টেশনে নামিয়ে মারধরের অভিযোগের তদন্ত শুরু করলেন উত্তর কলকাতার সিঁথি থানার পুলিশ আধিকারিকরা। তাঁদের সাহায্য করছে রেল পুলিশও।

Advertisement

বৃহস্পতিবার দমদম মেট্রোর বাইরে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ওই ঘটনারই প্রতিবাদ জানাচ্ছিলেন কয়েকজন ছাত্রছাত্রী। তাঁদের হাতে ছিল পোস্টার, মুখে প্রতিবাদের গান। ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছিল ‘আজাদি’ স্লোগানও। কিন্তু আচমকাই তাল কাটল! মেট্রো থেকে হুড়মুড় করে নেমে আসা একদল যাত্রী প্রতিবাদীদের বিরুদ্ধে আচমকাই চড়াও হয় বলে অভিযোগ। ছাত্রীদের টিপ্পনি কাটেন, ছাত্রদের ‘বেকার’ বলে টিটকিরি দেয়। আক্রান্ত ছাত্রীদের মধ্যে একজন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এবিষয়ে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘বাধা এলেও আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।’

Advertisement

[সিসিটিভিতে ধরা পড়ল দমদম মেট্রোর যুগলের ছবি, তদন্তে সিঁথি থানার পুলিশ]

আক্রান্ত ওই ছাত্রী বলছেন, ‘মেট্রো স্টেশনের বাইরে আমরা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানাচ্ছিলাম। আচমকাই এক মাঝবয়সী ব্যক্তি এসে ধাক্কাধাক্কি শুরু করে। আমার বুকে হাত দেয়। আমাকে মলেস্ট করে।’ অন্য প্রতিবাদীরা তাকে ধরতে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস বিভাগের স্নাতকোত্তরের পড়ুয়া অভিষেক কর এক ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। দেখে নিন

সেই ভিডিও:

 

দমদমের বৃহস্পতিবারের ঘটনার বিরুদ্ধে ফের আন্দোলনের ডাক দিয়েছেন প্রতিবাদীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.