“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। সেই কথা শোনার পরেই বিধানসভায় হাউহাউ করে কেঁদে ফেললেন অভয়ার মা। তৃণমূল কংগ্রেসের আমলে ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছিল। সেই ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। সঠিক তদন্তের দাবি বারবার জানিয়েছেন মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা। অভয়ার মা পানিহাটি বিধানসভায় বিজেপির প্রার্থী হয়ে ভোটে জেতেন। অভয়ার মা এই মুহূর্তে পানিহাটির বিধায়ক।
আরও পড়ুন:
বিজেপি সরকারে আসার পরই জানানো হয়েছিল, আর জি কর কাণ্ডের তদন্ত নতুন করে হবে। মেয়ের হত্যার বিচার হবে, সেই প্রত্যাশা রয়েছে অভয়ার মা-বাবার। বিধানসভায় আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণে আর জি কর, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজের ঘটনা উঠে আসে। এইসব ঘটনায় জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। সেই কথা আরও একবার জানান মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু বলেন, “আর জি করের বিচার হবে। অভয়ার বিচার দিতে, তিন আইপিএস সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষদের তাড়িয়েছি। বাকি সব পরিষ্কার করব।” তিনি আরও বলেন, “তামান্নার মা বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি, ধুপগুড়ি জিরো টলারেন্স। এইচআরবিসি অফিসে হবে কমিশন।”
এদিন বিধানসভার কক্ষেই নিজের আসনে বসেছিলেন অভয়ার মা। মুখ্যমন্ত্রীর মুখে মেয়ের কথা, আর জি কর (RG Kar Case) প্রসঙ্গ, বিচারের কথা শুনেই হাউহাউ করে ফেলেন তিনি। পাশে বসা বিধায়িকা তাঁকে শান্ত করেন। বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আর জি কর ফাইলস খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে।
তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশিকা জারি করেছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। ইতিমধ্যে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বেশ কিছু নথিও সংগ্রহ করা হয় বলেই সূত্রের খবর। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে। তিনজনের থেকে পাওয়া নথি খতিয়ে দেখা হবে বলেই খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে
-
গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? জেনে নিন শুভ তিথি ও পুজোর নিয়ম
-
মুখোমুখি এবিভিপি-এসএফআই, মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র যাদবপুর
-
জয়জিতের গাড়িতে বেসামাল লরির ধাক্কা! মুখ্যমন্ত্রীর নজরে আনতে কী করলেন অভিনেতা?
-
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ