কৃ্ষ্ণকুমার দাস ও রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার করোনা থাবা বসালো রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ির চালকের শরীরে। জ্বর-সহ করোনার একাধিক উপসর্গ রয়েছে বিজেপি নেতার নিরাপত্তারক্ষী ও এক পরিচারকের। সেই কারণে আপাতত হোম কোয়ারেন্টাইনে সাংসদ।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর-সহ করোনার একাধিক উপসর্গ ছিল ওই গাড়ি চালকের। সেই কারণেই ঝুঁকি না নিয়ে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। রবিবার গভীর রাতে জানা যায় তিনি আক্রান্ত। এই খবর পাওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ নেন রাজ্য বিজেপির সভাপতি। নির্দেশ মেনে নিউটাউনের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। সূত্রের খবর, আজ সাংসদের করোনা (Coronavirus) পরীক্ষা হবে। সেই সঙ্গে টেস্ট করা হবে তাঁর নিরাপত্তারক্ষী ও পরিচারকেরও। উল্লেখ্য, সোমবারই কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন-সহ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তা বাতিল করা হয়েছে।
[আরও পড়ুন: পাশের বেডেই মৃত্যু করোনা রোগীর! আতঙ্কে আরজি কর হাসপাতাল থেকে পলাতক বৃদ্ধ]
প্রসঙ্গত, এর আগে রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়কের শরীরে করোনা থাবা বসিয়েছিল। আক্রান্ত হয়েছেন মন্ত্রী সুজিত বসু, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ অনেকেই। হাসিমুখে করোনাকে পরাস্তও করেছেন তাঁরা। আবার করোনার কাছে হার মেনেছেন তৃণমূলের এক বিধায়ক। উল্লেখ্য, রাজ্যজুড়ে করোনার দাপট ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনই তিন হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। বাড়ছে মৃতের সংখ্যাও। তবে একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার হারও।
[আরও পড়ুন: পাশের বেডেই মৃত্যু করোনা রোগীর! আতঙ্কে আরজি কর হাসপাতাল থেকে পলাতক বৃদ্ধ]
সর্বশেষ খবর
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?