সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যার জেরে সোমবারের একাধিক কর্মসূচি বাতিল করেছেন তিনি। তবে তাঁর ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি।
আজ ভারচুয়াল সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তাতে শামিল হননি দিলীপ ঘোষ। এতেই সকলের মনে প্রশ্ন জাগে। পরবর্তীতে জানা গিয়েছে, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ। শারীরিক পরীক্ষা করার জন্য চিকিৎসক তাঁর বাড়িতেও গিয়েছিলেন। আপাতত বাড়িতেই রয়েছেন দিলীপ ঘোষ। দলীয় সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবেন তিনি। সেই কারণে দিলীপবাবুর আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: কোভিডকে হারিয়ে সুস্থতার পর কেমন হবে দৈনন্দিন জীবন? বিনামূল্যে পরামর্শ দিলেন চিকিৎসকরা]
গত বৃহস্পতিবার নবান্ন অভিযানে মানুষের ঢল নেমেছিল রাজপথে। সেখানে সামাজিক দূরত্ব তো দূর-অস্ত মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি অনেকেই। সেখানে ছিলেন দিলীপ ঘোষও। তারপরই সাংসদের অসুস্থতা স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন, করোনা আক্রান্ত হননি তো দিলীপবাবু? যদিও এরকম কোনও তথ্য এখনও মেলেনি।
[আরও পড়ুন: ‘সাম্প্রদায়িক রং দিয়ে অশান্তির চেষ্টা’, শিখ কর্মীর গ্রেপ্তারিতে বিজেপিকে পালটা নবান্নের]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে