অর্ণব আইচ: স্বামীর বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে অত্যাচারের অভিযোগ৷ উল্টোডাঙায় গৃহবধূর রহস্যমৃত্যু৷ বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়৷ হাসপাতালে নিয়ে গেলে, ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের৷ প্রাথমিক তদন্তে অনুমান, শরীরে বিষক্রিয়ার কারণে মারা গিয়েছেন ওই গৃহবধূ৷ স্বামীকে আটক করে জিজ্ঞাসবাদ করছে পুলিশ৷
[লিভ-ইন পার্টনারকে খুন করে আত্মসমর্পণ যুবকের, চাঞ্চল্য সুভাষগ্রামে]
মৃতার নাম ফুলকুমারী মারিক৷ বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল তাঁর৷ শ্বশুরবাড়ি উল্টোডাঙার বাসন্তী কলোনিতে৷ ওই দম্পতির বছর তিনেকের একটি সন্তানও আছে৷ ফুলকুমারীর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের সময়ে ছেলের বাড়ি থেকে যা যা চাওয়া হয়েছিল, সাধ্যের বাইরে গিয়েও তা দিয়েছিলেন তাঁরা৷ কিন্তু, বিবাহিত জীবনে সুখী হয়নি মেয়ে৷ বিয়ের পরে এক লক্ষ টাকা পণের দাবিতে ফুলকুমারীর উপর অত্যাচার চালাত স্বামী দীপক৷ এখানেই শেষ নয়৷ মৃতার বাপের বাড়ির লোকেদের দাবি, বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল দীপকের৷ স্বামীর কীর্তি জেনে ফেলার পর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছিল৷ বাপের বাড়ির লোকেদের নিজের দুর্দশার কথা জানিয়েছিলেন ওই গৃহবধূ৷
ফুলকুমারী মারিকের বাপের বাড়ির লোকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়৷ নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে৷ খবর পেয়ে যখন হাসপাতালে পৌঁছান তাঁরা, ততক্ষণে মারা গিয়েছেন ফুলকুমারী৷ ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ি লোকেদের বিরুদ্ধে মানিকতলা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ প্রাথমিক তদন্তে অনুমান, শরীরে বিষক্রিয়ার কারণে মারা গিয়েছেন ফুলকুমারী৷ কিন্তু, তিনি নিজেই বিষ খেয়েছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছে? দানা বেঁধেছে রহস্য৷ মৃতার স্বামী দীপক মারিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
[‘সাবধানের নেইমার’, কলকাতা পুলিশের স্লোগানের কপিরাইট নিয়ে তুঙ্গে বিতর্ক]
সর্বশেষ খবর
-
‘কেউ সন্ত নন’, বিঁধেছিলেন সোনম ওয়াংচুক, এবার জবাব দিলেন ‘ককরোচ’ অভিজিৎ
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট