Nabanna

‘রাজনীতিমুক্ত’ পাবলিক সার্ভিস কমিশন! দুঁদে আমলাকে চেয়ারম্যান নিয়োগ নবান্নের

'রাজনীতিমুক্ত' পাবলিক সার্ভিস কমিশন। এবার তিনিই শুভেন্দু অধিকারী সরকারের আমলে গুরুদায়িত্ব পেলেন। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল অনিল বর্মাকে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১৭:৩৭

options
link
‘রাজনীতিমুক্ত’ পাবলিক সার্ভিস কমিশন! দুঁদে আমলাকে চেয়ারম্যান নিয়োগ নবান্নের
দুঁদে আমলাকে চেয়ারম্যান নিয়োগ নবান্নের।

‘রাজনীতিমুক্ত’ পাবলিক সার্ভিস কমিশন। এবার তিনিই শুভেন্দু অধিকারী সরকারের আমলে গুরুদায়িত্ব পেলেন। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল অনিল বর্মাকে। তিনি অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। কবে থেকে তিনি কাজ শুরু করবেন?

Advertisement

আজ, সোমবার নবান্নের অর্থ দপ্তর থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ৩১৬(১) নম্বর অনুচ্ছেদ মেনে অবসরপ্রাপ্ত আইএএস অনিল বর্মাকে রাজ্যপালের অনুমোদনক্রমে এই পদে নিয়োগ করা হল। দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই অনিল বর্মার এই মেয়াদ কার্যকর বলে। এমনই নবান্ন সূত্রে খবর। রাজ্যে ক্ষমতায় আসার পর প্রশাসনিক মহলকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারিক। প্রশাসনিক ও আমলা পদেও ব্যাপক রদবদল হয়ে। এবার পিএসসি চেয়ারম্যান পদেও নতুন মুখ।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, অনিল বর্মার দীর্ঘ ৩৭ বছর প্রশাসনিক কর্মজীবন। প্রায় পুরো সময়টিই এই রাজ্য পশ্চিমবঙ্গে কেটেছে। অবসরের আগে তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধিকর্তা পদে নিযুক্ত ছিলেন। পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বও তিনি পালন করেছেন। এবার পিএসসির চেয়ারম্যান পদের দায়িত্ব সামলাবেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক অনিল বর্মা। ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে সরাসরি প্রশাসনিক পরিষেবায় যোগ দিয়েছিলেন তিনি। কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন এই আমলা।

Advertisement

অনিল বর্মা পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরাসরি প্রশাসনিক পরিষেবায় যোগ দেন তিনি। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে রাজ্য প্রশাসনের ২৭টি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। তিনি ছাত্রজীবনে উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.