বঙ্গে পালাবদল
Nandigram

রাজ্য পুলিশে ফের রদবদল, সরানো হল নন্দীগ্রাম থানার আইসিকে, কে কোন পদে গেলেন?

কেন এই রদবদল তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ২১:৪৬

options
link
রাজ্য পুলিশে ফের রদবদল, সরানো হল নন্দীগ্রাম থানার আইসিকে, কে কোন পদে গেলেন?
নন্দীগ্রাম থানা।

মাত্র কয়েকদিন হয়েছে রাজ্যে পালাবদল ঘটেছে। মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এরমধ্যেই ফের রাজ্য পুলিশে রদবদল। বদলে দেওয়া হল নন্দীগ্রামের আইসিকে। বারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর পদে বদল করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

দীর্ঘদিন নন্দীগ্রাম থানার আইসি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন শুভব্রত নাথ। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে সিআইডির ইনস্পেক্টর পদে বদলি করা হয়েছে। এবার থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বপূর্ণ ওই পদ সামলাবেন শুভব্রত নাথ। অন্যদিকে নন্দীগ্রাম থানার আইসি করা হয়েছে অজয়কুমার মিশ্রকে। বারাকপুর কমিশনারেটের আইসি পদে কর্মরত ছিলেন তিনি। রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)- এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকালেই পুলিশকর্তাদের নয়া দায়িত্বে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কেন এই রদবদল তা এখনও স্পষ্ট নয়। তবে রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে।

Advertisement

Advertisement

বঙ্গে ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশ প্রশাসনে একাধিক বদল করে নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার পরেই সেই সময় পদে থাকা মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়া হয়। বদল করা হয়েছে একাধিক জেলার আধিকারিককে। যদিও মানুষের রায়ে বাংলার মসনদে এখন বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যে কাজও শুরু করেছেন শুভেন্দু অধিকারী। এরমধ্যেই রাজ্য পুলিশে রদবদল। তাও আবার নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায়। এবারের ভোটেও এই নন্দীগ্রাম বিধানসভা থেকেই লড়াইয়ের ময়দানে নেমেছিলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেরও বিজেপি প্রার্থী ছিলেন। দুই কেন্দ্র থেকেই জয় পান শুভেন্দু। যদিও নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন তিনি। তবে সেখানকার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.