Sealdah division

শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেনের সংখ্যা, যাত্রীদের চাপ কমাতে বড় ঘোষণা রেলের

এ ছাড়াও একটি ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৯:৪৯

options
link
শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেনের সংখ্যা, যাত্রীদের চাপ কমাতে বড় ঘোষণা রেলের
ফাইল ছবি।

ট্রেনে বাড়ছে নিত্যযাত্রীদের সংখ্যা। অফিস টাইমে ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় উপচে পড়ে। তিল ধারণের জায়গা থাকে না। তাই যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ইএমইউ পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ–ডায়মন্ড হারবার ও শিয়ালদহ–হাসনাবাদ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুন থেকে অতিরিক্ত ট্রেনগুলি চলবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও একটি ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখায় সোমবার থেকে শনিবার পর্যন্ত বিশেষ পরিষেবা শুরু হবে। জানানো হয়েছে, সোনারপুর থেকে ডায়মন্ড হারবারে নতুন ট্রেন চলবে। সকাল ৬টা ৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। ডায়মন্ড হারবার পৌঁছবে ৭টা ১০ মিনিটে।

Advertisement

সকালের ব্যস্ত সময়ের ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহমুখী ট্রেনগুলিতে ভিড় কমাতে একটি নতুন ট্রেন চালানো হবে। ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৭টা ২২ মিনিটে। সেটি শিয়ালদহে আসবে ৮টা ৫৮ মিনিটে।

Advertisement

এ ছাড়াও, শিয়ালদহ থেকে সোনারপুর যাবে আরও একটি নতুন ট্রেন। সেটি শিয়ালদহ ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে। সোনারপুর পৌঁছবে ১০টা ১০ মিনিটে। নতুন ট্রেন চলবে শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও। হাসনাবাদ ছাড়বে ৩টে ২০ মিনিটে। বারাসত আসবে ৪টে ৩৯ মিনিটে। সেটি প্রতিদিন চলবে। অন্যদিকে, শিয়ালদহ থেকে চলা আপ ৩৩৪৩১ বারাসত লোকাল এবার চলবে হাসনাবাদ পর্যন্ত। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। হাসনাবাদে পৌঁছবে ১১টা ৬ মিনিটে।

উল্লেখ্য, অফিস টাইমে ট্রেনগুলিতে অতিরিক্ত যাত্রীদের ভিড়ে ট্রেনগুলিতে মহিলা বগির সংখ্যা কমানোর দাবি উঠছিল। রেল স্পষ্টভাবে জানিয়েছে, মহিলা বগির সংখ্যা কমানো হবে না। ডিভিশনের সমস্ত পরিষেবায় মহিলাদের জন্য সমানভাবে ৩টি কোচ সংরক্ষিত থাকবে। যাত্রী নিরাপত্তা, বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য, শিয়ালদহ ডিভিশনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। রেলের আশাবাদী নতুন ট্রেন পরিষেবা চালু হলে যাত্রী পরিষেবার মান উন্নত হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.