জেলায় জেলায় পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালনের নির্দেশ রাজ্য সরকারের। ২০ জুন প্রতিটি জেলার সদর দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার আয়োজন করার নির্দেশ। জেলাগুলির গ্রন্থাগার, মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে পাবলিক অনুষ্ঠান করতে হবে। সেখানে বাংলার ইতিহাস, ২০ জুনই কেন এই দিবস পালন করা হচ্ছে সেই সম্পর্কে তথ্য জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই অনুষ্ঠান করতে হবে।
রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলায় কর্মসূচি আয়োজন করতে হবে। সাংস্কৃতিক উৎসব, প্রদর্শনী এবং আলোচনা-সভা করতে হবে। গ্রন্থাগার, সংগ্রহশালা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিতেও কর্মসূচি করার কথা বলা হয়েছে। এছাড়াও জেলার সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক কলজে, আইটিআই কলেজগুলিতে অনুষ্ঠান করতে হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিশেষ লেকচার আয়োজনের পাশাপাশি রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে বার্ষিক স্মারক বক্তৃতা চালু করতে হবে। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বির্তক সভা, কুইজ, প্রবন্ধ লেখার প্রতিযোগিতা করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন:

এই কর্মসূচির পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি ‘জেলা-স্তরের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কমিটি’ গঠন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাশাসককে মাথায় রেখে একটি কমিটি তৈরি করতে হবে। তিনিই ওই কমিটির চেয়ারম্যান হবেন। কমিটিতে থাকবেন জেলার তথ্য ও সংস্কৃতিক অফিসার, পুলিশ সুপার, এডিএম, চিফ মেডিক্যাল অফিসার, জেলার শিক্ষা অফিসার, জেলার পুরসভাগুলির এক্সজিকিউটিভ অফিসাররা। রাখতে বলা হয়েছে, নির্বাচিত বিধায়ক ও সাংসদদেরও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?