Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Dipak Barman

‘পড়াশোনা করে চাকরি হয়, এই বিশ্বাসই ফেরাতে হবে’, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে বললেন দীপক

এসএসসির প্রসঙ্গ এড়িয়ে তিনি বলেন, 'এসএসসি নিয়ে এতগুলো মামলা রয়েছে তাই এখনই কিছু বলব না। তবে নিশ্চিতভাবে নিয়োগ করা হবে।'

Advertisement
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৬:৩০

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৬:৩০

options
link
‘পড়াশোনা করে চাকরি হয়, এই বিশ্বাসই ফেরাতে হবে’, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে বললেন দীপক zoom
১১ জুন, বৃহস্পতিবার। স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিলেন মন্ত্রী দীপক বর্মণ। নিজস্ব ছবি।

পড়াশোনা করে চাকরি হয়, মানুষের মধ্যে এই বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসাই তাঁর প্রধান লক্ষ্য হবে। স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব নিয়ে একথাই জানালেন আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক তথা মন্ত্রী দীপক বর্মণ (Dipak Barman)। বৃহস্পতিবার সল্টলেকের বিকাশ ভবনে এসে দপ্তরের দায়িত্ব নেন তিনি। মন্ত্রী জানান, মানুষের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসাটাই এই মুহূর্তে সবথেকে কঠিন কাজ। মানুষ বিশ্বাস করতে ভুলে গিয়েছে যে, পড়াশোনা করলে চাকরি হয়। তবে এসএসসির প্রসঙ্গ এড়িয়ে তিনি জানান, এসএসসি নিয়ে একাধিক মামলা রয়েছে, তাই এই মুহূর্তে তিনি কিছু বলবেন না। তবে নিশ্চিতভাবে নিয়োগ হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

তৃণমূল সরকারের আমলে ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন। সেই আবহে আজকাল ছাত্রছাত্রীরা মানতেই চাইছে না যে, পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। এই বিশ্বাস ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দীপক। তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সহজ দপ্তর তাঁকে দেওয়া হয়েছে। কারণ আগের সরকার এই দপ্তরকে যতটা নিচে নামিয়েছে তার থেকে নিচে নামানো আর সম্ভব নয়। তাই তাঁর জন্য কাজটা সহজ হবে। মানুষের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসাই এই মুহূর্তে কঠিন কাজ। অষ্টম শ্রেণির সিলেবাস থেকে সিঙ্গুর আন্দোলনের পাঠ্যক্রম পরিবর্তন করা হবে কি না তা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, সিলেবাস বদল থেকে শিক্ষার প্রত্যেকটি বিষয় নিয়ে ভাবনাচিন্তা করা হবে। সব দিকেই নজর রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাশাপাশি তিনি জানিয়েছেন, সবার আগে ছাত্র ও শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে আসতে হবে। এটাই হবে প্রথম কাজ। কিন্তু এটা ভাবলে হবে না যে আগামিকালই পশ্চিমবঙ্গে সবকিছু ভালো হয়ে যাবে। এত বড় ক্ষমতা তাঁর নেই। তাঁর কথায়, “আপনারা সময় দিন নিশ্চিতভাবে ঠিক হবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।” এসএসসি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এসএসসি নিয়ে এতগুলো মামলা রয়েছে তাই এখনই কিছু বলব না। তবে নিশ্চিতভাবে নিয়োগ করা হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.