Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Rathindra Bose

বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা, বিধানসভা হবে পেপারলেস, ঘোষণা স্পিকার রথীন্দ্রর

এর আগে পেপারলেস বিধানসভার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবার থেকে বিধানসভার কার্যপদ্ধতি সরাসরি সম্প্রচার করা হবে। যাতে নিজেদের বিধায়কদের কার্যপদ্ধতি, বিরোধীদের আচরণ এবং সরকারের কাজের পদ্ধতি সবটাই মানুষ নিজের চোখে দেখতে পারেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৭:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৭:২৫

options
link
বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা, বিধানসভা হবে পেপারলেস, ঘোষণা স্পিকার রথীন্দ্রর zoom
বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থার কথা ঘোষণা স্পিকার রথীন্দ্র বোসের। ফাইল ছবি

এই প্রথমবার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। আর তারপরই বিধানসভায় আমূল বদলের ভাবনা। এবার থেকে পেপারলেস হবে বিধানসভা। বিধায়কদের প্রশিক্ষণের বন্দোবস্তও করা হবে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান স্পিকার রথীন্দ্র বোস (Rathindra Bose)।

স্পিকার বলেন, “এবার বিধানসভায় অন্তত ২০০ জন বিধায়কই নতুন। তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাজেট অধিবেশনের পর প্রশিক্ষণের বন্দোবস্ত করা হবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, লোকসভার স্পিকার আসবেন প্রশিক্ষণ দিতে।”

বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা প্রসঙ্গে স্পিকার বলেন, “এবার বিধানসভায় অন্তত ২০০ জন বিধায়কই নতুন। তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাজেট অধিবেশনের পর প্রশিক্ষণের বন্দোবস্ত করা হবে। উত্তরপ্রদেশ, রাজস্থান, লোকসভার স্পিকার আসবেন প্রশিক্ষণ দিতে।” ই-বিধানসভার সিদ্ধান্তের কথা আগেই জানানো হয়েছিল। এদিন আরও একবার স্পিকার জানান, ডিজিটাল ব্যবস্থা এবার চালু হবে বিধানসভায়। পেপারলেস বিধানসভা হলে সমস্ত তথ্য সরাসরি পাবেন সকলে। তার ফলে উপকৃত হবেন প্রত্যেকে। আরও বেশি স্বচ্ছতার লক্ষ্যে এই উদ্যোগ বলেই জানান স্পিকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত ১৫ মে, প্রত্যাশামতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হন শাসকদলের মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস। ওইদিনই চমকপ্রদভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, এবার থেকে বিধানসভার কার্যপদ্ধতি সরাসরি সম্প্রচার করা হবে। যাতে নিজেদের বিধায়কদের কার্যপদ্ধতি, বিরোধীদের আচরণ এবং সরকারের কাজের পদ্ধতি সবটাই মানুষ নিজের চোখে দেখতে পারেন। তাঁর কথায়, “ঐতিহাসিক ভবনে বাজেট-সহ গুরুত্বপূর্ণ অধিবেশন লাইভ দেখানোর ব্যবস্থা করা হবে। অতীতের সব তিক্ততা ভুলেই বলছি, এই ভবনে নির্বাচিত বিধায়কদের পারফরম্যান্স যাতে জনগণ দেখতে পান, সেটার ব্যবস্থা করা দরকার।” শুধু বিরোধিতাই লক্ষ্য নয়। যাতে বিরোধীদের সুস্থ অংশগ্রণে বিধানসভা আরও সমৃদ্ধ হয় সে বার্তাই দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসও সে-ই বার্তাই দিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.