আসল-নকল দ্বন্দ্ব
West Bengal Assembly BA Committee

বিধানসভায় বিএ কমিটিতেও ঠাঁই নেই কালীঘাট তৃণমূলের, নাম ঋতব্রতপন্থীদের, আরও কোণঠাসা মমতাপন্থীরা

গত ১৯ জুন নতুন এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছে। তালিকায় একাধিক ঋতব্রতপন্থী বিধায়কের নাম রয়েছে। এমনকী নামমাত্র প্রতিনিধিত্ব থাকা বাম-কংগ্রেস-আইএসএফ বিধায়কদেরও নাম রয়েছে।

Advertisement
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৫:৩০

options
link
বিধানসভায় বিএ কমিটিতেও ঠাঁই নেই কালীঘাট তৃণমূলের, নাম ঋতব্রতপন্থীদের, আরও কোণঠাসা মমতাপন্থীরা
ফাইল ছবি।

বিরোধী দলনেতার পদ আগেই গিয়েছে। হাতাছাড়া হয়েছে মুখ্য সচেতক পদও। এবার বিধানসভায় আরও কোণঠাসা কালীঘাটপন্থী তৃণমূল। বিধানসভার বিএ কমিটিতে কালীঘাট তৃণমূলের কাউকে রাখা হয়নি। তালিকায় একাধিক ঋতব্রতপন্থী বিধায়কের নাম রয়েছে। এমনকী নামমাত্র প্রতিনিধিত্ব থাকা বাম-কংগ্রেস-আইএসএফ বিধায়কদেরও নাম রয়েছে।

Advertisement

গত ১৯ জুন নতুন এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে বিজেপির বিধায়কদের পাশাপাশি জায়গা পেয়েছেন ঋতব্রতপন্থী বিধায়ক তথা মুখ্যসচেতক আখরুজ্জামান, বিধায়ক বিপ্লব মিত্র, সমীর কুমার জানারা। আমন্ত্রিত সদস্য হিসাবে রয়েছেন সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খানরাও। সিপিএমের মোস্তাফিজুর রানা, আইএসএফের নওশাদ সিদ্দিকী, কংগ্রেসের মোহতাব শেখ, আম জনতা পার্টির হুমায়ুন কবীরের নামও রয়েছে কমিটিতে। নেই শুধু কালীঘাট তৃণমূলের কেউ। আসলে স্পিকার আগের মতোই ঋতব্রতপন্থীদেরই তৃণমূলের প্রতিনিধি হিসাবে ধরে নিয়েছেন।

Advertisement

বিধানসভার নতুন বিএ কমিটি:

Advertisement

নিশীথ প্রামাণিক
দিলীপ ঘোষ
অগ্নিমিত্রা পাল
দীপক বর্মন
তাপস রায়
শঙ্কর ঘোষ
জগন্নাথ চট্টোপাধ্যায়
স্বপন দাশগুপ্ত
শারদ্বত মুখোপাধ্যায়
মালতি রাভা রায়
বিশাল লামা
উমেশ রাই
অনুপম বিশ্বাস
বিরাজ বিশ্বাস
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (বিরোধী দলনেতা)
অম্লান ভাদুড়ি (সরকারি মুখ্য সচেতক বা চিফ হুইপ)
আখরুজ্জামান (বিরোধী চিফ হুইপ বা মুখ্য সচেতক)
বিপ্লব মিত্র (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী)
সমীর কুমার জানা (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী)

আমন্ত্রিত সদস্য:

হুমায়ূন কবীর (আমজনতা উন্নয়ন পার্টি)
নওশাদ সিদ্দিকী (আইএসএফ)
মোহতাব শেখ (কংগ্রেস)
মহম্মদ মোস্তাফিজুর রহমান (সিপিআইএম)
বঙ্কিম চন্দ্র ঘোষ (বিজেপি)
পার্থ সারথি চট্টোপাধ্যায় (বিজেপি)
সুদীপ কুমার মুখার্জি (বিজেপি)
অরুণ হালদার (বিজেপি)
সন্দীপন সাহা (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী)
জাভেদ আহমেদ খান (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী)

বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিগুলির মধ্যে একটি হল এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি। অধিবেশন কবে শুরু হবে, কতদিন চলবে, অধিবেশনে কী কী বিল আসবে, কতক্ষণ আলোচনা হবে, সবটা নির্ধারণ করে ওই কমিটি। সোজা বাংলায় বলতে গেলে গোটা বিধানসভার কার্যবিবরণী নিয়ন্ত্রণ করে বিএ কমিটি। সেই কমিটিতে কালীঘাট তৃণমূলের কোনও প্রতিনিধি না থাকার অর্থ সদনের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণেও আর কোনও ভূমিকা থাকবে না কালীঘাটের। অথচ গত ১৫ বছর এই বিধানসভার কার্যকলাপ পুরোটাই নিয়ন্ত্রিত হতে কালীঘাট থেকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.